জুড়ীতে সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, জুড়ী ::

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে দৈনিক বাংলাদেশ সমাচার ও বার্তাবাজারের প্রতিনিধি সাংবাদিক বুরহান উদ্দিন মুজ্জাকির হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

আজ ০১ মার্চ সোমবার সকাল ১১ টায় জুড়ী উপজেলার কর্মরত সকল সাংবাদিকদের আয়োজনে জাঙ্গীরাই চত্বরে মানববন্ধনে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলামের পরিচালনায় ও সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মঞ্জুরে আলম লাল, দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, দৈনিক মানবজমিন প্রতিনিধি ফখরুল ইসলাম, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, রতœা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি এম রাজু আহমদ, দৈনিক আমার দেশ প্রতিনিধি হারিছ মোহাম্মদ, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি কামরুল ইসলাম নোমান, দৈনিক বজ্রশক্তি প্রতিনিধি শাহ আলম, দৈনিক একাত্তরের কথা প্রতিনিধি আল আমিন আহমদ, সাংবাদিক শামীম আহমদ, আশরাফ উদ্দিন, সিলেট বিডি নিউজের সম্পাদক প্রভাষক জহিরুল ইসলাম সরকার, এশিয়ান টিভি প্রতিনিধি সায়েম জাফর ইমামী, দৈনিক সকালের সময় প্রতিনিধি মনিরুল ইসলাম, দৈনিক শুভ প্রতিদিন প্রতিনিধি কামরুল হোসাইন পলাশ, ব্যবসায়ী মাহবুবুল আলম কাজল, মুজিবুর রহমান, সাইফুর রহমান সহ আরোও অনেকে।

Manual5 Ad Code

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তরা সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির, সাগর-রুনি সহ সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে সাংবাদিক হত্যা ও নির্যাতনকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!