বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ২৫ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ

বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ২৫ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে

  • বুধবার, ৩ মার্চ, ২০২১

Manual6 Ad Code

এইবেলা ডেস্ক ::

একাধিক টিকা আবিষ্কারের পরও বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত এ মহামারিতে আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৫২ লাখ ৯৯ হাজার ৯২৪ জন।

Manual8 Ad Code

মারা গেছেন ২৫ লাখ ৬০ হাজার ৬০২ জন। বিশ্বব্যাপী এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ কোটি ১১ লাখ ১৭ হাজার ৪৩৬ জন।

করোনার আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় পাঁচ লাখ ২৯ হাজার ২১৪ জনের মৃত্যু হয়েছে। বিশ্বে সর্বোচ্চ শনাক্তের সংখ্যাও এই দেশটিতে।

Manual8 Ad Code

এ পর্যন্ত সেখানে দুই কোটি ৯৩ লাখ ৭০ হাজার ৭০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মারা গেছে এক হাজার ৯৮৯ জন।

করোনা শনাক্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা এক কোটি ১১ লাখ ৩৯ হাজার ৩২৩ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ ৫৭ হাজার ৩৮৫ জনের। মৃত্যু বিবেচনায় দেশটি বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে।

করোনাভাইরাসে শনাক্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি ৬ লাখ ৪৭ হাজার ৮৪৫ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ৫৭ হাজার ৫৬২ জনের। মৃত্যুর দিক থেকে দেশটি বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এ ছাড়া সুস্থ হয়েছেন ৯৫ লাখ ২৭ হাজার ১৭৩ জন।

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ৬৮ হাজার ২১৫ জন। মারা গেছেন ৮৬ হাজার ৮৯৬ জন। আর সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৩৮ হাজার ৪০ জন।

Manual4 Ad Code

আক্রান্ত বিবেচনায় পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪১ লাখ ৮৮ হাজার ৪০০ জন। মারা গেছেন এক লাখ ২৩ হাজার ২৯৬ জন। সুস্থ হয়েছেন ৩০ লাখ পাঁচ হাজার ৭২০ জন সুস্থ হয়েছেন। তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম ও জার্মানি দশম স্থানে রয়েছে। আর বাংলাদেশের অবস্থান ৩৩তম।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে তা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!