একসঙ্গে জাতীয় সংগীত গাইবেন সিলেটের মুক্তিযোদ্ধারা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

একসঙ্গে জাতীয় সংগীত গাইবেন সিলেটের মুক্তিযোদ্ধারা

  • মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, সিলেট ::

Manual3 Ad Code

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর শুভলগ্নে সিলেটে দেশ ও জাতির অতন্দ্রপ্রহরী বীর মুক্তিযোদ্ধারা একসঙ্গে জাতীয় সংগীত গাইবেন। প্রিয় জন্মভূমির পরাধীনতার শৃঙ্খল ভাঙতে মুক্তিযুদ্ধে জীবনবাজি রাখা দেশমাতৃকার অকুতোভয় সন্তানদের কণ্ঠে কণ্ঠ মেলাবেন শহিদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যসহ উপস্থিত সবাই।

Manual6 Ad Code

সবমিলিয়ে হাজার কণ্ঠে প্রিয় স্বদেশের প্রতি অকৃত্রিম ভালোবাসার শব্দমালা উচ্চারিত হবে।

Manual5 Ad Code

সোমবার সকালে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান উপ পরিষদের প্রস্তুতি সভায় এই বিশেষ কর্মসূচি চূড়ান্ত করা হয়।

Manual3 Ad Code

অনুষ্ঠানে গত সংবর্ধনা অনুষ্ঠানের পর মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে প্রথমবারের মতো শোকপ্রস্তাব গ্রহণ এবং শ্রদ্ধা নিবেদনও করা হবে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন- সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএইচএন মাহফুজুর রহমান, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, সাবেক মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা, সাবেক সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইর্শাদ আলী, বীর মুক্তিযোদ্ধা জাফর চৌধুরী, জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার সুদীপ দাস, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এন এম ইশফাকুল কবীর, জেলা পরিষদের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী আব্দুল কাদের মোজাহিদ ও ইফতেকার আলম রাজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!