ফুলবাড়ীতে অবৈধ সেচ সংযোগের অবৈধতারে আটকে ২ শিশুর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল

ফুলবাড়ীতে অবৈধ সেচ সংযোগের অবৈধতারে আটকে ২ শিশুর মৃত্যু

  • বুধবার, ১৭ মার্চ, ২০২১

Manual6 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাটারি গ্রামের কৃষক আবু বকর (৫৫)। চলতি বোরো মৌসুমের শুরু থেকে  আবাসিক সংযোগ হতে বাড়ী থেকে প্রায় ১০০ মিটার দুরে অবৈধভাবে সেচ পাম্প চালিয়ে আসছেন। সেচ পাম্প চালানোর সময় তিনি বিদ্যুতের সংযোগ তার মাটিতে ফেলে রেখে বিদ্যুৎ সংযোগ চালু রাখতেন। ফলে মাটিতে ফেলে রাখা তারে বিদ্যুতায়িত হয়ে এর আগেও কয়েকজন সামান্য আহত হয়। বিষয়টি নাওডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যানকে অবহিত করলে গত ১৫ দিন আগে চেয়ারম্যান মুসাব্বের আলী সরেজমিনে গিয়ে বিদ্যুৎ সংযোগ তারে খুটি দেয়ার কথা বলে আসেন। কিন্তু তা আমলেই নেয়নি সেচ মালিক আবু বকর। তার উদাসীনতার কারণেই আজকে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানান নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা।
এলাকাবাসীরা জানান, বুধবার ১৭ মার্চ সকালে আবু বকর মাটিতে তার ফেলে রেখে সেচ পাম্প  চালু করে। এসময় এর পাশ দিয়ে যওয়ার সময় সেচ পাম্পের তারে আটকে যায় শিশু ২ টি। সকাল সাড়ে দশটার দিকে ওই গ্রামের নাদের আলী (৬৭) ও একরামুল হক(৪০) শিশু দুটিকে  অচেতন অবস্থায় পরে থাকতে দেখে সেখান থেকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হল উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাটারি গ্রামের মমিনুল হকের ছেলে আলামিন হক(১১) ও আজিজুল হকের ছেলে আজিমুল হক(৭)।
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফজিলাতুন্নেছা। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews