জুড়ীতে চা শ্রমিক মনার হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে চা শ্রমিক মনার হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ

  • বুধবার, ২৪ মার্চ, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, জুড়ী ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের জুড়ীতে গরুর ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার ৬ ঘণ্টার মাথায় ওসির তৎপরতায় আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির নাম অনরজিৎ প্রাণিকা (২৬)। সে উপজেলার সাগরনাল চা বাগানের সুকুমার প্রাণিকার ছেলে।

মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যার দিকে সাগরনাল চা বাগানে গরুকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম মনা পাশি (২০)। তিনি উপজেলার সাগরনাল ইউনিয়নের সাগরনাল চা বাগানের তিন নং সেকশনের শংকর পাশির ছেলে।মনা পাশীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ঘাতক অনরজিৎ।

Manual6 Ad Code

এলাকাবাসীর সাথে কথা বলে জানায যায়, সাগরনাল চা বাগানে গরুর ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে দুজন একে অপরকে আঘাত করে। পরে হাতে থাকা দা দিয়ে দুইজনই দুজনকে কুপানো শুরু করে। দায়ের কুপের মারাত্মক আঘাতে ঘটনাস্থলে মনা পাশির মৃত্যু হয়।

সাগরনাল চা বাগানের চিকিৎসক আবুল হোসেন জানান, মৃত্যুর খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে লাশটি জমিতে পড়ে থাকতে দেখি। মনা পাশির দেহে ধারালো ‌দায়ের কুপের অসংখ্য চিহ্ন রয়েছে।

সাগরনাল ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত বলেন, সন্ধ্যায় সাগরনাল চা-বাগানে গরুর ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে অনরজিৎ প্রাণিকা ও মনা পাশির মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে একে অপরকে দা দিয়ে আঘাত করে। এতে মনা পাশির মৃত্যু হলে লাশ ফেলে সে পালিয়ে যায় হত্যাকারী।

Manual7 Ad Code

জুড়ী থানার অফিসার্স ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার পর লাশ ফেলে অনরজিৎ প্রাণিকা পালিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার পর আসামিকে গ্রেফতার করার জন্য আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি। অবশেষে প্রধান আসামিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!