পতাকা উড়িয়ে ফিলিস্তিনের শিশুদের জন্য বার্তা দিলেন আফ্রিদি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল

পতাকা উড়িয়ে ফিলিস্তিনের শিশুদের জন্য বার্তা দিলেন আফ্রিদি

  • বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

Manual3 Ad Code

নিউজ ডেস্ক:- টানা  দশম দিনের মতো চলছে ফিলিস্তিনের নিরপরাধ মানুষের ওপর ইসরাইলি বর্বরতা। এ পর্যন্ত ইসরাইলি হামলায় ফিলিস্তিনের ২২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৬৪ জনই শিশু।  এ ছাড়া দেড় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

ইসরাইলি আগ্রাসন থামাতে বিশ্ব ক্রীড়াঙ্গনের বহু সাবেক ও বর্তমান তারকা যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানাচ্ছেন।

Manual2 Ad Code

পাকিস্তানের সাবেক ফাস্টবোলার ও অধিনায়ক ওয়াসিম আকরাম বলেছেন, এটি কোনো খেলা নয়, যুদ্ধ। আর দিনশেষে এত মৃত্যু ও দুর্দশা যেখানে, সেখানে কেউ জয়ী হতে পারে না। সবাই হেরে গেছে এরই মধ্যে। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান। মানবতার পক্ষে আওয়াজ তুলুন।

স্বদেশী জ্যেষ্ঠ তারকার মতোই গাজায় ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ও অধিনায়ক শহীদ আফ্রিদি।

Manual6 Ad Code

নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনে নিজের মেয়েকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন তিনি। ছবিটি নিজের টুইটারে আপলোড করেছেন বুম বুম।

ক্যাপশনে উর্দুতে লিখেছেন— ‘ফিলিস্তিনের শিশুরা, তোমাদের জন্য এই বার্তা। আমরা তোমাদের থেকে অনেক দূরে আছি। কিন্তু আমাদের হৃদস্পন্দন তোমাদের সঙ্গেই চলছে। বর্তমানের উদ্বেগপূর্ণ সময় পেরিয়ে শিগগিরই শান্তিতে ফিরবে ফিলিস্তিন। আমাদের বাবা ও তাদের বাবারও হৃদস্পন্দন ছিল তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে। কষ্ট, ভয়, উদ্বেগ- এসব সাময়িক। দুঃখের এই সময়টা চিরস্থায়ী নয়। ’

Manual2 Ad Code

ওয়াসিম আকরাম, শহীদ আফ্রিদি ছাড়াও ফিলিস্তিনের পক্ষে ক্রিকেটারদের মধ্যে টুইট করেছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান, প্রোটিয়া অভিজ্ঞ তারকা হাশিম আমলা ও তরুণ পেসার কাগিসো রাবাদা।

ফিলিস্তিনিদের পক্ষে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চা হয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম, পেসার রুবেল হোসেন ও স্পিনার মেহেদী হাসান মিরাজও।

Manual5 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!