হজ নিয়ে যে সিদ্ধান্ত জানালো সৌদি আরব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

হজ নিয়ে যে সিদ্ধান্ত জানালো সৌদি আরব

  • শনিবার, ১২ জুন, ২০২১

Manual8 Ad Code

এইবেলা ডেস্ক ::

Manual2 Ad Code

করোনাভাইরাসের কারণে গতবারের মতো এবারও হজ পালনে বিধি-নিষেধ আরোপ করেছে সৌদি আরব। শনিবার দেশটির হজ পালন কর্তৃপক্ষ এ বিষয়ে সর্বশেষ তথ্য জানিয়েছে।

Manual1 Ad Code

সৌদি সরকার পারিচালিত প্রেস এজেন্সি জানিয়েছে, এ বছর সৌদি নাগরিক এবং দেশটিতে বসবাসকারী মোট ৬০ হাজার মানুষ হজ পালন করতে পারবেন।

Manual1 Ad Code

সৌদি প্রেস এজেন্সির বরাতে যুক্তরাজ্য ভিত্তিক নিউজ এজেন্সি রয়টার্স জানিয়েছে, ১৮ থেকে ৬৫ বয়সীদের মধ্যে যারা করোনার টিকা নিয়েছেন কেবল তারাই হজ পালন করতে পারবেন।

আগামী মধ্য জুলাইয়ে হজ শুরু হবে। বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়ার আগে প্রতিবছর সারা বিশ্ব থেকে ২৫ লাখের বেশি মানুষ হজ পালন করতে পবিত্র নগরী মক্কা ও মদিনায় যেতেন। এছাড়া, সারা বছর ওমরাহ পালন করতে গোটা বিশ্ব থেকে হাজার হাজার মুসলমান সৌদি আরবে যান। গত বছর প্রায় সাত মাস বন্ধ থাকার পর অক্টোবরে ওমরাহ পালনের জন্য সৌদি আরবের মসজিদুল হারাম খুলে দেওয়া হয়।

হজ থেকে সৌদি আরব প্রতিবছর প্রায় ১২শ’ কোটি মার্কিন ডলার আয় করে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!