কুড়িগ্রাম পৌরসভা ঝুঁকিপূর্ণ হওয়ায় বিশেষ বিধিনিষেধ জারি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম পৌরসভা ঝুঁকিপূর্ণ হওয়ায় বিশেষ বিধিনিষেধ জারি

  • শুক্রবার, ১৮ জুন, ২০২১

Manual5 Ad Code

মো:বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধি ::

Manual7 Ad Code

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রাম পৌরসভায় বিশেষ বিধিনিষেধ জারি করা হয়েছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে এক ভার্চুয়াল সভায় জেলা করোনা প্রতিরোধ কমিটি এ সিদ্ধান্ত নেয়।

Manual7 Ad Code

সভায় সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা: মো. হাবিবুর রহমান, সদস্য ও বিজিবি’র কমান্ডিং অফিসার জামাল হোসেন, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ লিংকন, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, প্রেসক্লাব সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।

Manual7 Ad Code

জেলা প্রশাসক জানান, জেলায় গত দেড় সপ্তাহ ধরে করোন সংক্রমন হার দ্রুগতিতে বৃদ্ধি পাচ্ছে। এরমধ্যে মারা গেছেন দুই জন। কুড়িগ্রাম পৌরসভায় করোনা সংক্রমের হার সবচেয়ে বেশি। গত ১৫ জুন পৌরসভার ২, ৩ ও ৭ নম্বর ওয়ার্ড অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় এক সপ্তাহের জন্য তিন ওয়ার্ডে বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়। এরপরও করোনা বৃদ্ধির মাত্রা আরও বেড়ে যাওয়ায় শুক্রবার থেকে পুরো পৌরসভা বিশেষ বিধি নিষেধের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিধি নিষেধের সময় দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। সকল প্রকার যানবাহনে অর্ধেক যাত্রী নিয়ে পরিবহন করতে হবে। বিশেষ বিধিনিষেধ কার্যকর করতে শহরে প্রবেশের ৩টি পয়েন্টে পুলিশি চেকপোস্ট স্থাপন করা হবে। এই চেকপোস্টগুলো হলো- রংপুর থেকে কুড়িগ্রামে প্রবেশ মুখ ত্রিমোহনী বাজার, নাগেশ্বরী-ভূরুঙ্গামারী যাওয়ার প্রবেশ পথ ধরলা ব্রিজ ও চিলমারী-উলিপুর উপজেলা যাওয়ার প্রবেশ পথ টেক্সটাইল মুখ এলাকা।

সিভিল সার্জন ডা: মো. হাবিবুর রহমান জানান, গত ১০ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ২১৫ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। এরমধ্যে ৯০ জনের শরীরে করোনা ধরা পড়েছে। ৯০ জনের মধ্যে ৫৮জনই পৌরসভা এলাকার। ফলে পৌরসভা এখন অধিক ঝুঁকিপূর্ণ এলাকা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!