বড়ছড়া বালু মহালের লিজ বাতিলের দাবিতে ক্ষোভে উত্তাল কুলাউড়ার বরমচাল ইউনিয়নবাসী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়ছড়া বালু মহালের লিজ বাতিলের দাবিতে ক্ষোভে উত্তাল কুলাউড়ার বরমচাল ইউনিয়নবাসী

  • সোমবার, ২১ জুন, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

Manual5 Ad Code

কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের বড়ছড়া বালু মহালের রিজ বাতিলের দাবিতে ক্ষোভে উত্তাল ইউনিয়নবাসী। ২০ জুন রোববার বড়ছড়া সেতুর উপর অনুষ্ঠিত হয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। সমাবেশে ইউনিয়নের আওয়ামী লীগ, বিএনপিসহ সকল রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ লিজ বাতিলের দাবি জানিয়ে বক্তব্য দেন।

Manual7 Ad Code

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ চোধুরী তুতির সভাপতিত্বে ও কামাল আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন বরমচাল ইউপি চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইট, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজ খান, জাতীয় পার্টির নেতামুফিজ খান, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল মোক্তাদির মুক্তার, ইউপি সদস্য আশরাফুল ইসলাম রাজিব, সাহানুর আহমদ সাদন, বরমচাল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম জুনেদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন খসরু, শ্রমিক লীগ নেতা জামাল হোসেন, যুবলীগ নেতা আহসান রাব্বি মিরাজ, বিএনপি নেতা কামাল হোসেন, পারভেজ আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, বড়ছড়া থেকে বালু উত্তোলন করলে রেলব্রিজ, সওজ ব্রিজ, একটি স্লুইস গেইট, ‘বরমচাল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এবং ‘বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজ’, সনাতন ধর্মাবলম্বীদের দেবালয় হুমকির মুখে পড়বে। তাছাড়া পানির স্তর নিচে নেমে গেলে হাজার হাজার একর জমিতে বোরোধান আবাদ বন্ধ হয়ে যাবে। ফলে কৃষকরা বোরো ধান ছাড়াও শীতকালিন রবিশস্য উৎপাদনে মারাত্মক সমস্যার সম্মুখীন হবে।

Manual1 Ad Code

মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ ছাড়াও লিজ বাতিলের দাবিতে এলাকাবাসী মৌলভীবাজারের জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত আবেদন করেন। আবেদনে ইউনিয়নবাসীর বৃহত্তরস্বার্থের কথা বিবেচনা করে বড়ছড়া বালু মহালটি লিজ বাতিল করার আহ্বান জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!