জুড়ীতে জায়গা উদ্ধারে বাধা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ীতে জায়গা উদ্ধারে বাধা

  • বুধবার, ২৩ জুন, ২০২১

Manual3 Ad Code

জুড়ী প্রতিনিধি:: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ইসলামাবাদ চা বাগানের জায়গা উদ্ধার করতে গিয়ে বাধার সম্মুখীন হয়ে ফিরে এসেছে প্রশাসনের কর্মকর্তারা।

Manual1 Ad Code

উপজেলার ইসলামাবাদ চা বাগান ১৯৫২ সাল থেকে মালিকানাধীন রয়েছে সিরাজুল ইসলামের পরিবারের। তারা এই বাগানের খাজনা ও দিয়ে আসছেন। সম্প্রতি চা বাগানের পাশে বসবাসরত খাসিয়ারা বাগানের কিছু অংশ দখল করে পান চাষ শুরু করে।এ নিয়ে দীর্ঘদিন থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। ২৩ জুন সকালে সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা সেখানে বাগানের জায়গা উদ্ধারে গেলে খাসিয়ারা তাদের বাধা দেয়। এতে প্রশাসনের কর্মকর্তারা চলে আসেন।

বাগানের মালিক নজরুল ইসলাম বলেন, খাসিয়ারা আমাদের লিজকৃত ৩০ একর জায়গা দখল করে পান চাষ করে আসছে। প্রায় বছর খানেক পূর্বে তারা আমাদের বাগানের লিজকৃত জায়গা দখল করলে আমরা সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করি। এরই পেক্ষিতে প্রশাসনের কর্মকর্তারা এই জায়গা উদ্ধারে এলে তারা বাধা প্রদান করে।

সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায়, বাগানের সীমানায় খাসিয়ারা বেড়া দিয়ে রেখে পান চাষ করছে। তাদের প্রতিনিধি কুচে ও রবিন বলেন, আমাদের পূর্বপুরুষের দখলকৃত জমিতে আমরা চাষ করে খাই। আমাদের এই দখলকৃত জমি সরকারি কর্মকর্তারা না বুজে বাগানের মালিকদের লিজ দিয়েছেন।

Manual6 Ad Code

সহকারী কমিশনার(ভূমি) মোস্তাফিজুর রহমান বলেন, আমরা তাদের নিয়ে সমযোতা করে বাগানের জায়গা বাগানকে দিতে চেয়েছিলাম। তারা (খাসিয়ারা) তা মানেনি। তারা যে জায়গা দখল করে আছে সেটি ও সরকারি খাস জায়গা তাদের নামে কোন লিজ নেই তারপর ও কেউ তাদের বাধা দিচ্ছে না অথচ তারা বাগানের জায়গা দখল করে আছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!