জুড়িতে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা আদায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়িতে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা আদায়

  • সোমবার, ২৮ জুন, ২০২১

Manual1 Ad Code

জুড়ী প্রতিনিধি:- মৌলভীবাজারের জুড়ীতে করোনা ভাইরাসের সংক্রমণের হার দিন দিন বৃদ্ধি হচ্ছে। প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে।কিন্তু সচেতনতা একেবারেই কম।তাই প্রতিদিন করা হচ্ছে জরিমানা আদায়।

Manual5 Ad Code

ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে মাস্ক বিতরণ ও জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার(২৭ শে জুন) উপজেলা শহরের ভবানীগন্জবাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানা।

Manual2 Ad Code

অভিযানে সামাজিক দুরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসাধারণকে আহবান করা হয় এবং মাস্ক বিতরণ করা হয়। সেই সাথে বিভিন্ন অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(২) ধারা মোতাবেক ১১ টি মামলায় একহাজার আটশত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

Manual8 Ad Code

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!