জুড়ী ও বড়লেখায় জাকির হোসাইনের উদ্যোগে ২০ টি অক্সিজেন সিলিন্ডার সংযুক্ত  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ী ও বড়লেখায় জাকির হোসাইনের উদ্যোগে ২০ টি অক্সিজেন সিলিন্ডার সংযুক্ত 

  • বুধবার, ২৮ জুলাই, ২০২১

Manual5 Ad Code
জুড়ী ( মৌলভীবাজার) প্রতিনিধি ::
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের উদ্যোগে জুড়ী এবং বড়লেখা উপজেলায় ফ্রি অক্সিজেন সেবায় নতুন করে ২০ টি অক্সিজেন সিলিন্ডার  যুক্ত করা হয়েছে।
২৮ জুলাই নতুন ২০ টি অক্সিজেন সিলিন্ডার প্রদানের মধ্য দিয়ে এ সেবার উদ্বোধন করেন এস এম জাকির হোসাইন। এ  সময় তিনি বলেন, জুড়ী বড়লেখার মানুষের শ্বাসকষ্ট, করোনা রোগী সহ গরীব মানুষের  সুবিধার্তে গত মে মাসের ২৩ তারিখ ফ্রি অক্সিজেন সেবার কার্যক্রম শুরু করি। বর্তমান এই সময়ে ধনী গরিব অনেক মানুষ টাকা দিয়ে অক্সিজেন পাচ্ছে না, জুড়ী বড়লেখায় যারা এর দায়িত্বে রয়েছেন তারা ১৭ টি অক্সিজেন সিলিন্ডার  দিয়ে সংকুলান দিতে পারছে না।নতুন করে মোট ২০ টি অক্সিজেন সিলিন্ডার আগের এগুলোর সাথে যুক্ত হলে কেউ আমাদের সেবা থেকে বঞ্চিত হবে না আশা করি।
এ সময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাইফুল ইসলাম ছফু, জীবন রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন  সম্পাদক চন্দন দাস, বড়লেখা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, কাউন্সিলর রেহান পারভেজ রিপন, ডাঃ আল আমিন তালুকদার, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান, সহ সম্পাদক ইকবাল খান, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ূন রশীদ রাজি, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক মো বেলাল হোসাইন, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন সামসু, রহমান,কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তাপস দাস,সাবেক সভাপতি এআর সাজেদ প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!