কুড়িগ্রামে মায়ের কোলে ৮ মাসের  শিশু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুড়িগ্রামে মায়ের কোলে ৮ মাসের  শিশু

  • রবিবার, ৮ আগস্ট, ২০২১

Manual5 Ad Code

মো. বুলবুল ইসলাম,কুড়িগ্রাম সদর :: কুড়িগ্রাম সদরে পারিবারিক কলহের জেরে ৮মাস বয়সের শিশুকে আটক রেখে স্ত্রীকে বাড়ি থেকে বাহির করে দিয়েছে এক স্বামী। পরে সদর থানার সহযোগিতায় আট মাস বয়সের দুধের শিশুকে মায়ের কোল ফিরিয়ে দিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার পৌরসভায়।

পুলিশ জানান, পৌরসভার ভরসার মোড় (টাপু ভেলাকোপা) গ্রামের মোঃ ওয়াহেদ আলীর ছেলে মোঃসিরাজ্লু ইসলামের সাথে কৃষ্ণপুর বকসীপাড়া গ্রামের মোঃ মান্নান মিয়ার মেয়ে মোছা: রতনা বেগমের সাথে প্রায় দুই বছর আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের দাম্পত্য জীবনে একটি সন্তান জন্ম হয় যার বয়স ৮মাস মাস।

Manual6 Ad Code

গত (৭ আগষ্ট) দুপুরে দিকে দাম্পত্য কলহের জের ধরে তার স্বামীর ও স্বামীর পরিবারের লোকজন তাকে মারধর করে তাকে বাড়ি থেকে বের করে দেয় এবং তাহার কোল থেকে ০৮ মাসের বাচ্চাকে কেড়ে নেয়। ব্যক্তিগত ভাবে সন্তানকে ফিরে পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে।

Manual3 Ad Code

পরে রবিবার ( ৮ আগষ্ট) কুড়িগ্রাম সদর থানায় এসে বিষয় জানায়। তাৎক্ষনিক ভাবে সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ শাহরিয়ার বিষয়টি ব্যবস্থা গ্রহণ করার জন্য মোবাইল-০২ কে দায়িত্ব প্রদান করেন। মোবাইল-০২ দায়িত্বপ্রাপ্ত অফিসার এএসআই মিল্টন মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে উক্ত শিশুকে উদ্ধার করেন এবং শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেন। পাশাপাশি স্থানীয় লোকজন ও কাউন্সিলরকে বিষয়টি অবহিত করেন এবং মীমাংসা করে নেওয়ার জন্য বলেন।

Manual2 Ad Code

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম সদর থানা নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্সের মাধ্যমে ২৪ ঘন্টা সেবা প্রদান করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!