উলিপুরে ৭০ পিচ ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

উলিপুরে ৭০ পিচ ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

  • বুধবার, ১১ আগস্ট, ২০২১

Manual1 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের উলিপুরে ৭০ পিচ ইয়াবাসহ দশটি মাদক মামলার আসামী নিরাশা হোসেন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক নিরাশা  উলিপুর পৌরশহরের সরদারপাড়া এলাকার মৃত চিন্তু শেখ ওরফে রমজান আলীর পুত্র।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই হারিছুর রহমানের নেতৃত্বে এএসআই সোহাগ পারভেজ, আবুল হাশেম,আরিফুল ইসলাম সহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে পৌরসভার সরদারপাড়া এলাকা থেকে ৭০ পিচ ইয়াবাসহ নিরাশা হোসেনকে আটক করা হয় ।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আটককৃত আসামীর আপন বড় ভাই মাদক ব্যবসায়ী ফারুক হোসেন ওরফে কালা ফারুক (৩৭) ও উপজেলার দক্ষিণ দলদলিয়া টাপুর কুটি এলাকার আবু বক্করের পুত্র আপছু মিয়া ওরফে হাফসু (৩২) পালিয়ে যায়। আটক নিরাশার বিরুদ্ধে দশ (১০) এর অধিক এবং পলাতক আসামী ফারুক হোসেন ওরফে কালা ফারুকের বিরুদ্ধে ৬ এর অধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!