নবীগঞ্জে চাল আত্মসাতের দায়ে ইউপি চেয়ারম্যান মুকুল বরখাস্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

নবীগঞ্জে চাল আত্মসাতের দায়ে ইউপি চেয়ারম্যান মুকুল বরখাস্ত

  • মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, হবিগঞ্জ, ০৭ জুলাই ::   

Manual8 Ad Code

প্রধানমন্ত্রীর মানবিক কর্মসূচি এবং খাদ্যবান্ধব কর্মসূচিতে চাল বিতরণের তালিকায় অনিয়ম এবং আত্মসাতের অভিযোগে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে মঙ্গলবার (৭ জুলাই) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, খাদ্যবান্ধব কর্মসূচির হতদরিদ্র্রদের তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম, নিয়ম বর্হিভূতভাবে ডিলারকে দিয়ে তালিকা প্রস্তুত করা, মৃত ব্যক্তিকে ও একই ব্যক্তির নাম একাধিকবার অন্তর্ভুক্ত এবং বরাদ্দকৃত চাল সঠিক ব্যক্তির মাঝে বিতরণ না করার অভিযোগে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ১১ নং গজনাইনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

Manual6 Ad Code

সাময়িকভাবে বরখাস্তকৃত চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলকে পৃথক কারণ দর্শানো নোটিশে কেন চূড়ান্তভাবে তাকে পদ থেকে অপসারণ করা হবে না, তার জবাবপত্র এই চিঠি প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।

Manual4 Ad Code

উল্লেখ্য, নবীগঞ্জের গজনাইনপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় ব্যাপক অনিয়ম নিয়ে দেশের প্রায় সকল শীর্ষ গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রচার করা হয়। পরে নবীগঞ্জ উপজেলা খাদ্য বান্ধব কমিটির মাসিক সভার সিদ্ধান্তক্রমে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। দীর্ঘ তদন্ত শেষে অবশেষ তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় সংশ্লিষ্ট দপ্তরে।

এদিকে, ইউপি চেয়ারম্যান মুকুল বরখাস্তের খবরে ভুক্তভোগীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। রিতিমত ওই এলাকায় অনেকটা স্বস্থি ফিরে এসেছে। আলোচিত এই ইউপি চেয়ারম্যান নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!