জুড়ীতে মেশিনের সূত্র ধরে চোর সনাক্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

জুড়ীতে মেশিনের সূত্র ধরে চোর সনাক্ত

  • বুধবার, ১৮ আগস্ট, ২০২১

Manual4 Ad Code

জুড়ী প্রতিনিধি::

Manual4 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গ্লাস কাটার মেশিন কেনায় ধরা পড়ল চোর। পরে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে তাদের ২ জনকে পুলিশে সোপর্দ করা হয়। এদের মধ্যে একজন জুড়ী উপজেলা ছাত্রলীগ নেতা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৬ আগষ্ট রাতে উপজেলার বেলাগাও গ্রামের করিম মিয়ার বাড়ির গ্লাস কেটে ঘরে থাকা প্রায় ৬ লক্ষ টাকা অজ্ঞাতরা নিয়ে যায়।তিনি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জুড়ী থানাকে অবগত করেন।

Manual2 Ad Code

গত ১৭ আগষ্ট জুড়ী বাজারে গ্লাস ঘরে এসে তারা খোজ খবর নেন বিগত ২ দিনে কারা গ্লাস কাটার মেশিন কিনেছে। সেখানে জুড়ী গ্লাস ঘরের দোকান থেকে জাবেদ নামের একটি ছেলে গ্লাস কাটার মেশিন কেনেছে বলে তথ্য দেন।করিম মিয়া এলাকার কয়েকজনের সহযোগিতায় একই গ্রামের জাবেদ মিয়াকে সন্দেহ হলে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে তাকে ইউনিয়ন অফিসে নিয়ে আসেন।

সেখানে স্থানীয় কয়েকজনের জিজ্ঞাসায় তারা স্বীকার করে যে, ছাত্রলীগ নেতা আল আমিনের নেতৃত্বে সাজু,জাবেদ, গৌছ এই চারজন মিলে চুরি করে টাকা আল আমিনের কাছে রেখেছে। আল আমিন পলাতক থাকায় তার সহযোগী সাজু, গৌছ কে ধরে আনা হয়। ঐ দিন রাত ১২ পর্যন্ত কোন সমাধান না হওয়ায় স্থানীয় চেয়ারম্যান জাবেদ, সাজু, গৌছ কে জুড়ী থানায় সোপর্দ করেন।

১৭ আগষ্ট (মঙ্গলবার) রাতে আল আমিনের পিতা ফিরোজ মিয়া বাদী করিম মিয়ার বাড়িতে গিয়ে টাকা ফেরত দিবেন মর্মে ক্ষমা চান। আল আমিন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইকবাল ভূইয়া উজ্জ্বলের অনুসারী।

Manual8 Ad Code

জায়ফর নগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজা সালিশের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তারা যে টাকা নিয়েছে সেটি আগে উদ্ধার করি। আল আমিনের নেওয়া তিন লক্ষ টাকার একজন জিম্মাদার পেয়েছি, বাকি টাকা পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Manual8 Ad Code

জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, জায়ফর নগর ইউনিয়নের চেয়ারম্যান চুর আটকের খবর দিলে থানা পুলিশ ৩ জনকে থানায় নিয়ে আসে। বাদী পক্ষের অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!