বড়লেখা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

বড়লেখা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা

  • রবিবার, ২৯ আগস্ট, ২০২১

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখা উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী ও সাধারণ সম্পাদক জিএমএ মুক্তাদির রাজু স্বাক্ষরিত এক পত্রে এ দুটি কমিটির ঘোষণা দেওয়া হয়েছে। উভয় কমিটিতে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

রায়হান মো. মুজিবকে আহ্বায়ক ও আব্দুল মালিককে সদস্য সচিব করে ৩১ সদস্যের বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিতে ৯ জনকে যুগ্ম আহ্বায়ক ও ২০ জনকে সদস্য করা হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন, আলমগীর আলম, জসিম উদ্দিন জনি, জাইজ উদ্দিন জাহিদ, নজরুল ইসলাম হৃদয়, ফখরুল ইসলাম, কবির হোসেন, তুহিন মিয়া, আসাদ আহমেদ ও আসুক আহমদ সাব্বির।

Manual8 Ad Code

অপরদিকে সুমন আহমদকে আহ্বায়ক ও শরীফ উদ্দিন ইমনকে সদস্য সচিব করে ২১ সদস্যের বড়লেখা পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিতে ৭ জনকে যুগ্ম আহ্বায়ক ও ১২ জনকে সদস্য করা হয়। কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন, ফারুক উদ্দিন, শাহরান চৌধুরী, উমায়ের আহমদ, সাব্বির আহমদ, শাহেদ আহমদ পাবেল, সামাদ আহমদ ও শফিকুর রহমান মনা।

Manual3 Ad Code

মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী রোববার দুপুরে জানান, নবগঠিত বড়লেখা উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!