জুড়ীতে কাপনাপাহাড় চা শ্রমিকদের পাল্লাপাল্টি সংবাদ সম্মেলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

জুড়ীতে কাপনাপাহাড় চা শ্রমিকদের পাল্লাপাল্টি সংবাদ সম্মেলন

  • মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

Manual7 Ad Code

জুড়ী প্রতিনিধি ::

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের কাপনাপাহাড় চা বাগানের চা শ্রমিকদের সংগঠন কাপনাপাহাড় চা বাগান পঞ্চায়েত কমিটির সদস্যরা এক সংবাদ সম্মেলন করেছে।

Manual1 Ad Code

মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর সকাল ১১টায় জুড়ী উপজেলা প্রেসক্লাবে আহুত সংবাদ সম্মেলনে কমিটির সহ-সভাপতি বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি অজন্তি বাউরী অভিযোগ করে বলেন, গত ১০ সেপ্টেম্বর বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি প্রমেশ বাউরী উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন আহ্বান করে যে অভিযোগ উত্থাপন করেছেন তা তথ্যগতভাবে সঠিক হয়নি, বিধায় আমরা আজ সংবাদ সম্মেলন আহ্বান করেছি। তারা বলেন প্রমেশ মূলত বার্ধক্যজনিত কারণে সকল কর্মকান্ড থেকে ইস্তফা দিয়েছেন। বিধায় তিনি কোনো তালিকা দিতে পারেন না। আর সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে তিনি যে তালিকা দিয়েছেন তা গ্রহণযোগ্য নয়। কারণ তাতে বাগান ব্যবস্থাপক ও স্থানীয় চেয়ারম্যানের কোনো স্বাক্ষর নেই। আর সমাজসেবা অফিস থেকে আমরা ফরম পেয়েছি ফ্রি। আর তিনি বলেছেন দুই হাজার টাকার বিনিময়ে নিয়েছেন। সেই তথ্যটিও সঠিক নয়। এসব অসত্য তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Manual8 Ad Code

উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপনাপাহাড় পঞ্চায়েত কমিটির কোষাধ্যক্ষ নিরেন চন্দ্র বোনার্জী, সদস্য সুকরাম রিকমন, বিশ্বজিৎ বোনার্জী, সঞ্জয় চাষা, খোকন কৃষ্ণ গোয়ালা, বিমলা বোনার্জী, আলোমতি বাউরী, অন্নদা চাষা, সুদাম গোয়ালা প্রমুখ।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!