রাজারহাটে ৭শ পরিবারের মাঝে ত্রিপাল বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

রাজারহাটে ৭শ পরিবারের মাঝে ত্রিপাল বিতরণ

  • বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
রাজারহাট :: বসতভিটে হারানোদের হাতে ত্রিপাল তোলে দিচ্ছেন অতিথিরা। প্রতিনিধির পাঠানো ছবি

Manual5 Ad Code

কুড়িগ্রাম প্রতিনিধি::  কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের সরকার বাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে সরকার অনুমোদিত একটি বেসরকারি সেবা সংস্থা পিপলস ইম্প্রভিমেট সোসাইটি অফ বাংলাদেশের উদ্যোগে তিস্তানদীতে বসতভিটা হারানো ৭শ পরিবারের মাঝে  বুধবার দুপুর ২টায় ত্রিপাল বিতরণ করা হয়।

উল্লেখ্য চলতি বছরে গত তিন মাসে ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম ও বগুড়া পাড়ায় প্রায় ২হাজার বসতভিটা তিস্তার ভাঙ্গণে বিলীন হয়ে যায়।

Manual7 Ad Code

সরকারী সাহায্য সহযোগীতা চলমান থাকলেও তাও ছিলো অপ্রতুল। এই প্রথম কোন বেসরকারি সেবামুলক সংস্থা বৃহত্তর পরিসরে ভাঙ্গন কবলিত মানুষের পাশে এসে দাড়ালেন।

Manual5 Ad Code

ত্রিপাল বিতরণে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী,উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম,রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার,কুড়িগ্রাম-২ আসনের এমপি পুত্র আবু সুফিয়ান পাভেল,উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আমজান হোসেন,যুগ্ন আহবায়ক ওয়াহেদ আলী প্রমুখ।

Manual4 Ad Code

ত্রিপাল বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধায়ন করেন পিসব এর প্রকল্প পরিচালক ইমরান হোসাইন হাবিবী।

Manual6 Ad Code

ত্রিপাল বিতরণ শেষে রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম ও বগুড়া পাড়ায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।

উপস্থিত ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর খোজ খবর নেন ও নদী শাসনের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আশ্বস্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!