আত্রাইয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

আত্রাইয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  • শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

Manual4 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

Manual1 Ad Code

পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নওগাঁর আত্রাই থানা পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডেথ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৫ সেপ্টেম্বর বিকালে আত্রাই থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্য মো. আনোয়ার হোসেন হেলাল এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বিপিএম।

Manual2 Ad Code

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইখতেখারুল ইসলাম, আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাছ আলী, কমিউনিটি পুলিশিং আত্রাই থানার সাধারণ সম্পাদক চৌধুরি গোলাম মোস্তফা বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, জানবক্স সরদার, আত্রাই প্রেসক্লাবের সহ-সভাপতি তপন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক নাহিদ, ওসি তদন্ত মোজাম্মেল হক কাজী, পুলিশ পরিদর্শক (ডিএসবি) নন্দিতা সরকার প্রমুখ।

Manual3 Ad Code

অনুষ্ঠানে নওগাঁ জেলা পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বিপিএম তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় জনগণের পাশে থেকে কাজ করছে।

তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য তিনি আহ্বান জানান। অনুষ্ঠানে জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!