ইতালিতে ক্ষমতাসীন দলের প্রার্থীকে হারিয়ে কাউন্সিলর হলেন বাংলাদেশি বিভাস – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ইতালিতে ক্ষমতাসীন দলের প্রার্থীকে হারিয়ে কাউন্সিলর হলেন বাংলাদেশি বিভাস

  • রবিবার, ১০ অক্টোবর, ২০২১

Manual7 Ad Code

ইতালি প্রতিনিধি ::

Manual2 Ad Code

ইতালির মিলান সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত বিভাস চন্দ্র কর কাউন্সিলর পদে জয়লাভ করেছেন। তিনি ক্ষমতাসীন ডেমোক্রেটিক দল (পিডি) থেকে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় ৫নং মিউনিসিপ থেকে কাউন্সিলর পদে নির্বাচিত হয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। মিলানো পিডি প্যানেলের ৩০ জন প্রার্থীর মধ্যে অষ্টম হয়েছেন বিভাস চন্দ্র কর। তার প্রাপ্ত ভোট ১৭৭। বিভাসের দেশের বাড়ি কুমিল্লার চাঁদপুর জেলায়।

তার এই বিজয়ে ইতালি প্রবাসী বাংলাদেশিরা অনেক আনন্দিত । এদিকে ইতালিতে এবারের স্থানীয় সরকার নির্বাচনে প্রথম বারের মতো রাজধানী রোমে ৭ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী নির্বাচন করেছেন। এছাড়াও রোমের বাইরেও বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের অংশগ্রহণ ছিল। ফ্রাসকাটি শহরে পাপিয়া আক্তার নামে আরও একজন নারী অংশগ্রহণ করেন। সব মিলিয়ে ১০ জনের মতো বাংলাদেশি বংশোদ্ভূত এবারের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেন। চলতি মাসের ৩ ও ৪ অক্টোবর রোববার ও সোমবার ইতালির বিভিন্ন প্রদেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, রোমের সিটি নির্বাচনে কোনো দলের এককভাবে কেউ জয়লাভ করতে না পারায় মেয়র ঘোষণা স্থগিত রয়েছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!