কমিউনিটির উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে নরসিংদী জেলা মনফালকনে গরিঝিয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কমিউনিটির উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে নরসিংদী জেলা মনফালকনে গরিঝিয়া

  • মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

Manual2 Ad Code
ইতালি প্রতিনিধি ::
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে অত্যন্ত জাঁক জমকভাবে। নরসিংদী জেলা মনফালকনে গরিঝিয়া আহবায়ক কমিটির উদ্দোগ্যে কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোজ রোববার স্থানীয় একটি পার্কে নরসিংদী জেলা মনফালকনে গরিঝিয়া আহবায়ক কমিটি ও কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে গোটা পার্ক। প্রবাসের এই ব্যাস্ততম সময়কে পাশ কাটিয়ে সকলের সরব উপস্থিতি অনুষ্ঠানটি শেষ পর্যন্ত পরিণত হয় মিলনমেলায় ।
সকলের মুখে একরাশ ভালোবাসা আর ঐক্যবদ্ধতার দৃঢ়প্রত্যয়ে নরসিংদী জেলা সংগঠন। এই সময় নরসিংদী জেলা সংগঠন এর প্রধান আহবায়ক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও জুবাইদুর রহমান সোহানের পরিচালনায়, শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন স্হানীয় মসজিদের ইমাম । নরসিংদী জেলা সংগঠন এর আহবায়ক কমিটির নেতৃবৃন্দদের উপস্থিতিতে নরসিংদী জেলা সংগঠন নবনির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম (ময়না), সাধারণ সম্পাদক-মোশারফ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক-সাইদুর রহমান(সোহেল) এর কাছে আনুষ্ঠানিক ভাবে ক্ষমতা হস্তান্তর করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনে নেতৃবৃন্দরা ও মনফালকনে বসবাসরত রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গরা, এরপর অনুষ্ঠানের পরিচয় পর্বে নবনির্বাচিত কমিটির সবাইকে আনুষ্ঠানিক নাম ঘোষণার মধ্যদিয়ে ফুল দিয়ে বরণ করে নেন মনফালকনে শহরের কমিউনিটি রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরা।
সভাপতি-জহিরুল ইসলাম(ময়না) সিনিয়র সহ সভাপতি-মোঃ রুহুল আমিন সাধারণ সম্পাদক- মোশারফ ভূইয়া সাংগঠনিক সম্পাদক-সাইদুর রহমান (সোহেল) যুগ্ম সাধারণ সম্পাদক-আতিকুর রহমান (শাকিল) কোষাধ্যক্ষ-রুহুল আমিন (দুলু) প্রচার সম্পাদক-আল-মামুন দপ্তর সম্পাদক : মোঃজাহাঙ্গীর আলম ক্রীড়া সম্পাদক-আবু রায়হান ধর্ম বিষয়ক সম্পাদক-আব্বাস মোল্লা সম্মানিত সদস্য-মাসুম রউফ এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন গরিঝিয়া মনফালকনে সাবেক সভাপতি জহিরুল ইসলাম, ফরিদুর ইসলাম আনিস বিশিষ্ট ব্যবসায়ী, মোঃ জাহাঙ্গীর সরকার বিশিষ্ট ব্যবসায়ী, মজনু দেওয়ান, মাসুদ পারভেজ, রেজাউল হক রাজু বিশিষ্ট ব্যবসায়ী, মোঃ জামাল মিয়া,মাজারুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী, মোবারক বেপারী, মামুন আল রশিদ বিশিষ্ট ব্যবসায়ী নরসিংদী জেলা সংগঠন এর সদস্য আহবায়ক বিল্লাল মিয়া মোমেন মোল্লা,বাকের মিয়া,শাহীন কাজী, রাহাত খান আল আমিন পাশা, ইলিয়াস মিয়া, মোঃ রুবেল ভূইয়া, জাকির মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে নরসিংদী জেলা মনফালকনে গরিঝিয়া নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, মনফালকনে কমিউনিটির উন্নয়নে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করবে নরসিংদী জেলা মনফালকনে গরিঝিয়া এবং যে কোনো ভালো কাজের সাথে সবসময় সবার সাথে থাকবে। পরিশেষে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!