দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জুড়ীতে ৪ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জুড়ীতে ৪ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

  • সোমবার, ১ নভেম্বর, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, জুড়ী  ::

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আসন্ন ইউপি নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তিন আওয়ামী লীগ নেতা ও এক যুবলীগ নেতাকে দলের সকল পদ-পদবী থেকে বহিষ্কার করা হয়েছে।

Manual1 Ad Code

৩০ অক্টোবর জুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন ও সাধারণ সম্পাদক মাসুক আহমদ স্বাক্ষরিত বহিস্কারের চিঠিটি বিদ্রোহী প্রার্থীদের কাছে পাঠানো হয়।

Manual2 Ad Code

ওই পত্রে বলা হয়েছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড এবং দলীয় সভানেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে উপেক্ষা করে জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নে দলীয় প্রার্থী শ্রীকান্ত দাসের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পশ্চিম জুড়ী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনফর আলী।

Manual3 Ad Code

পূর্বজুড়ী ইউনিয়নে দলীয় প্রার্থী আব্দুল কাদিরের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন বর্তমান চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ ও আওয়ামী লীগ নেতা ওবায়দুল ইসলাম রুয়েল।

Manual7 Ad Code

নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলার এই তিন নেতাকে দলের সকল পদ-পদবী থেকে বহিস্কার করা হয়েছে।

এরআগে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের দলীয় প্রার্থী শাহাব উদ্দিন আহমেদ লেমনের বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করায় ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সবুজ আহমদকে দলীয় শৃঙ্খলা ও নির্দেশনা ভঙ্গ করায় আওয়ামী যুবলীগ থেকে বহিস্কার করা হয়।

২৮ অক্টোবর উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু ও সাধারণ সম্পাদক মো. শেখরুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে এই ঘোষণা দেয়া হয়।

উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে জুড়ী উপজেলার ৫টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!