ড্রোন হামলা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ড্রোন হামলা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী

  • রবিবার, ৭ নভেম্বর, ২০২১

Manual3 Ad Code

নিউজ ডেস্ক:ইরাকের রাজধানী বাগদাদের অত্যন্ত সুরক্ষিত এলাকা গ্রিন জোনে রোববার ভোরে দেশটির প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমির বাসভবনে বিস্ফোরকভর্তি একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

Manual6 Ad Code

এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন কাদিমি। তবে হামলায় কাদিমির ব্যক্তিগত দেহরক্ষীদের কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তার নিরাপত্তা বিভাগ। খবর আরব নিউজ ও রয়টার্সের।

হামলার পর রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ইরাকি প্রধানমন্ত্রীর সরকারি অ্যাকাউন্ট থেকে জানানো হয়, কাদিমি সুস্থ আছেন এবং জনগণের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

Manual2 Ad Code

ইরাকি সেনাবাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কাদিমিকে হত্যার লক্ষ্যেই এ হামলা চালানো হয়েছিল। কিন্তু তিনি অক্ষত আছেন, হামলা ব্যর্থ হয়েছে।

ইরাকে গত মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ফল ঘিরে রাজধানী বাগদাদে সহিংস বিক্ষোভের পরই এ হামলা হলো প্রধানমন্ত্রীর বাসভবনে।

Manual3 Ad Code

অক্টোবরের ভোটের ফলের বিরোধিতা করে বিক্ষোভ করে আসছে ইরানসমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী। নির্বাচনে গোষ্ঠীটির পরাজয়ের পর থেকেই ভোট কারচুপি ও ভোট গণনায় অনিয়মের অভিযোগ করছেন তারা।

Manual4 Ad Code

রাজধানীর গ্রিন জোনে কাদিমির বাসভবনে হামলার দায় কোনো গোষ্ঠী এখনও স্বীকার করেনি। সুরক্ষিত কূটনৈতিক অঞ্চলটিতে সরকারের বিভিন্ন কার্যালয় ও বিদেশি দূতাবাস অবস্থিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!