জানুয়ারিতে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জানুয়ারিতে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল

  • সোমবার, ৮ নভেম্বর, ২০২১

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

ইতালি প্রতিনিধি ::

Manual6 Ad Code

ইউরোপে সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত নির্বাহী কমিটির এক ভার্চুয়াল সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনের সহ-সভাপতি লাবণ্য চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বকুল খানের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় এই প্রথম সর্বাধিক ২৪ জন সদস্য ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Manual7 Ad Code

এই সভার ধারাবাহিকতায় শনিবার অনুষ্ঠিত সভায় স্পেনের সেলিম আলমকে আহবায়ক এবং ইতালির লাবণ্য চৌধুরীকে সদস্য সচিব করে একটি সম্মেলন প্রস্তুতি কমিটির গঠন করা হয়।

সংগঠনের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে আগামী জানুয়ারি মাসে স্পেনের রাঝধানি মাদ্রিদে। তার আগে আগামী ২৯ নভেম্বর সংগঠনের পরবর্তী নির্বাহী কমিটির সভায় গঠনতন্ত্র অনুমোদন এবং সম্মেলনের তারিখ নির্ধারণের কথা রয়েছে। এ লক্ষ্যে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদ মোমিন চৌধুরীকে আহ্বায়ক, ফেরদৌস করিম আকঞ্জিকে সদস্য সচিব, সোহেল চৌধুরীকে সদস্য করে গঠনতন্ত্র প্রণয়ন কমিটি এবং হাসান মাহমুদকে আহবায়ক সাধারণ সম্পাদক বকুল খানকে সদস্য সচিব ও সেলিম আলম, আহমেদ শাহজাহান, শাওন আহমেদ, তারিকুল ইসলাম আশিককে সদস্য করে “সদস্য বাছাই কমিটি”গঠন করা হয়।

Manual3 Ad Code

নতুন সদস্য সংগ্রহ এবং পুরনো সদস্যদের নবায়ন করবে এই উপকমিটি। শুক্রবার এর নির্বাহী কমিটির সভায় অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি ফেরদৌস করিম আকঞ্জি, সেলিম আলম, এসপি মাসুদ, জাহিদ মমিন চৌধুরি, আবুল কালাম মামুন, সোহেল চৌধুরী,হুমায়ুন কবির, আরশাদ সুমন,আহমেদ শাহজাহান, মহিউদ্দিন হারুন, জেবুন্নেসা জেবা, মিনহাজ হোসেন, রাসেল আহমেদ, মোঃ সাইফুর রহমান,জুমানা মাহমুদ, রাজীব দাস, হাসান মাহমুদ, শাওন আহমেদ , তারিকুল হাসান আশিক, একেএম জহিরুল ইসলামসহ মোট ২৪ জন সদস্য উপস্থিত ছিলেন। সম্মেলনকে বর্ণাঢ্য করার লক্ষ্যে একটি সম্মেলন প্রস্তুতি কমিটির ছাড়াও কয়েকটি উপকমিটি গঠন করা হয়। অর্থ উপ-কমিটি: ফ্রান্সের আবুল কালাম মামুনকে আহবায়ক , স্পেনের বকুল খানকে সদস্য সচিব, সেলেন আলম ও ইতালির জুমানা মাহমুদকে সদস্য করে অর্থ উপ-কমিটি গঠন করা হয়। আপ্যায়ন ও সাংস্কৃতিক উপ-কমিটি: স্পেনের একেএম জহিরুল ইসলামকে আহ্বায়ক, সাইফুর রহমানকে সদস্য সচিব এবং জেবুন্নেসা জেবুকে সদস্য করে আপ্যায়ন ও সাংস্কৃতিক উপ-কমিটি গঠন করা হয়। এছাড়া হূমায়ূন কবীরকে আহবায়ক এবং ফ্রান্সের রাসেল আহমেদকে সদস্যসচিব করে প্রচার উপকমিটিও গঠন করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!