শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠানে সবাইকে একযোগে কাজ করতে হবে..এমপি হেলাল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠানে সবাইকে একযোগে কাজ করতে হবে..এমপি হেলাল

  • রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

Manual6 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক কোন প্রকারের সহিংসতা ছাড়াই একটি শান্তিপূর্ন, সুষ্ঠ, সুন্দর ও উৎসবমূখর পরিবেশে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে দলবল নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে। তৃণমূলের জরিপের মাধ্যমে দল যাকে নৌকার কান্ডারী হিসেবে মনোনয়ন দিবে তার হয়েই আওয়ামী পরিবারের সকলকে কাজ করতে হবে। আজ যে মনোনয়ন পাবে না তার যোগ্যতা অনুসারে আগামীতে তাকে দল অবশ্যই মনোনয়ন দিবে। আমি মনোনয়ন পেলাম না বলে নৌকার বিরুদ্ধে কাজ করবো এমনটি যেন আত্রাই উপজেলাতে না হয়। মনোনয়ন পেলাম না বলে ভাই হয়ে ভাইয়ের ক্ষতি আমরা কেউ করবো না। আওয়ামী পরিবারের মাঝে বর্তমানে যে ঐক্য আছে তাকে সব সময় ধরে রাখতে হবে। মোটকথা এক সময়ের রক্তাক্ত জনপদ হিসেবে খ্যাত এই এলাকায় যেন আবার নতুন করে কোন অশান্তির বাতাস না বয় সেই দিকে আমাদের সবার কঠোর নজর রাখতে হবে। সম্প্রতি দ্বিতীয় ধাপে রাণীনগর উপজেলায় একটি শান্তিপূর্ন, সুষ্ঠ, সুন্দর ও উৎসবমূখর পরিবেশে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। আমি আশা করি আগামী ২৩ডিসেম্বর আত্রাই উপজেলায় হতে যাওয়া ইউপি নির্বাচনও শান্তিপূর্ন, সুষ্ঠ, সুন্দর ও উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে সবাই কাজ করবেন।

Manual4 Ad Code

তিনি শনিবার নওগাঁর আত্রাইয়ে ৩নভেম্বর জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এই কথাগুলো বলেন। এছাড়াও তিনি আগামী ২৩ডিসেম্বর আত্রাই উপজেলায় ইউপি নির্বাচন উপলক্ষে উপজেলার আওয়ামী ও তার অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় করেন। দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক আক্কাস আলী, সাবেক সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল প্রমুখ।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!