জুড়ীতে সদস্য পদে পূনরায় নির্বাচন চেয়ে রিটার্নিং অফিসার বরাবর আবেদন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

জুড়ীতে সদস্য পদে পূনরায় নির্বাচন চেয়ে রিটার্নিং অফিসার বরাবর আবেদন

  • বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

Manual6 Ad Code

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি:

Manual8 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অনুষ্ঠিত সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জব্বার ফলাফল প্রতাক্ষাণ করে পূনরায় নির্বাচন চেয়ে গত ১৭ নভেম্বর বধুবার রিটার্নিং অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন।

Manual4 Ad Code

অভিযোগ থেকে জানা যায়, গত ১১ নভেম্বর জায়ফরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮নং ওয়ার্ডের দক্ষিণ জাঙ্গিরাই সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যাপক অনিয়ম ও কারচুপি হয়। আব্দুল জব্বার বিষয়টি প্রিজাইডিং অফিসারকে মৌখিক ভাবে অবগত করেন। কিন্তু প্রিজাইডিং অফিসার কোন কর্ণপাত করেন নি। বরং তার সাথে অশালিন আচরণ করেন। বিকাল ৪ টায় ভোট প্রদান বন্ধ হয়ে গেলে ব্যালট বক্স গুলো অন্য একটি কক্ষে নিয়ে রাখা হয়। আব্দুল জব্বার বার বার চেষ্টা করেও ওই কক্ষে প্রবেশ করতে পারেন নি। প্রায় আধা ঘন্টাপর তাকে প্রবেশ করতে দেওয়া হয়। তাকে পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছে, তাই তিনি পূনরায় নির্বাচন দাবি করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!