আত্রাইয়ে গ্রেফতারী পরোয়ানার ১২ আসামি গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

আত্রাইয়ে গ্রেফতারী পরোয়ানার ১২ আসামি গ্রেফতার

  • রবিবার, ২১ নভেম্বর, ২০২১

Manual8 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

Manual8 Ad Code

নওগাঁর আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে এক রাতে ১২ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের অধিকাংশই গ্রেফতারী পরোয়ানার আসামি। আসামিদের গতকাল রোববার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, উপজেলার পারগুড়নই গ্রামে একটি মারামারিকে কেন্দ্র করে দীর্ঘদিন পূর্বে ওই গ্রামের বেশ কয়েকজনকে আসামি করে নওগাঁ কোর্টে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। গ্রেফতারী পরোয়ানা মূলে আত্রাই থানা পুলিশ গত শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পাগুড়নই গ্রামের হাফিজ ফৌজদার (৩৫), হজরত আলী ফৌজদার (৬০), আলমগীর ফৌজদার (৪৫), আনোয়ার হোসেন, আহম্মদ আলী (৬০), জাহাঙ্গীর আলম (৪২), উসমান গণি (৪০), আব্দুল আউয়াল (৪৬), পারপাঁচুপুর গ্রামের বজলু ভগা মন্ডল (৫৫), হাফিজুল ইসলাম (৩৮) ও চুরি মামলায় হাটকালুপাড়া গ্রামের শ্যামল মজুমদারের ছেলে সাধন মজুমদারকে (২২) গ্রেফতার করা হয়।

Manual6 Ad Code

আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, তাদের সকলের বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। গতকাল রোববার তাদেরকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!