জুড়ীতে দিনদুপুরে বিদ্যুৎ প্রকৌশলীর বাসায় চুরি  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

জুড়ীতে দিনদুপুরে বিদ্যুৎ প্রকৌশলীর বাসায় চুরি 

  • সোমবার, ২২ নভেম্বর, ২০২১

Manual3 Ad Code
জুড়ী প্রতিনিধি ::
মৌলভীবাজারের জুড়ীতে দিন দুপুরে  বিদ্যুৎ বিভাগের উপ সহকারী প্রকৌশলীর বাসায় চুরির খবর পাওয়া গেছে। 
সরেজমিনে গিয়ে দেখা যায়,  উপজেলার জাঙ্গিরাই গ্রামের মোস্তফা ভিলার  ২য় তলায় স্বপরিবারে ভাড়া নিয়ে থাকতেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ সহকারী  প্রকৌশলী আনসারুল কবির শামীম ও তার পরিবার। গত বৃহস্পতিবার ( ১৮ নভেম্বর)তারা তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইল চলে যান।
রোববার (২১ নভেম্বর)  বিকাল ৩ টার দিকে পাশ্ববর্তী বাসার লোকজন তাদের দরজার তালা কাটা দেখা তাকে ফোন দিলে পাশ্ববর্তী বাসার সবাই গিয়ে দেখেন রুমের সব কিছু এলোমেলো।দিন দুপুরে বাসা চুরি হওয়ার ঘটনায় হতবাক হয়ে যান অনেকে।জনবহুল ফ্লাট এবং ঘনবসতি পূর্ণ এই এলাকায় চুরি হওয়ার কারনে স্থানীয়দের মধ্যে ও আতংক বিরাজ করছে।বিদ্যুৎ বিভাগের উপ সহকারী প্রকৌশলী আনসারুল কবির শামীম বলেন,আমি ছুটি নিয়ে গ্রামের বাড়িতে স্বপরিবার নিয়ে এসেছি।আজ দুপুরে পাশ্ববর্তী বাসার তারা আমার বাসার তালা ভাঙ্গা দেখে আমাকে ফোন দিয়ে জানায় আমার বাসা চুরি হয়েছে।বাসায় আমার ল্যাপটপ,আমার স্ত্রীর সোনা এবং কিছু নগদ টাকা ছিল।
জুড়ী থানার ওসি (তদন্ত) আবুল কালাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।বাসার বাসিন্দা এসে লিখিত অভিযোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!