রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ অস্ত্রসহ গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ অস্ত্রসহ গ্রেফতার

  • বুধবার, ১৫ জুলাই, ২০২০

Manual4 Ad Code

এইবেলা ডেক্স ::

Manual1 Ad Code

করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়াসহ নানা ভয়াবহ প্রতারণার দায়ে অভিযুক্ত প্রধান পলাতক আসামি রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ অরফে সাহেদ করিমকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

Manual4 Ad Code

বুধবার (১৫ জুলাই) ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকায় দেশ থেকে পালিয়ে যাবার সময় তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) সুজয় সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

তিনি বলেন, র‌্যাবের বিশেষ অভিযানে বুধবার (১৫ জুলাই) ভোর ৫টা থেকে সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার সীমান্ত অবৈধ অস্ত্রসহ রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ অরফে সাহেদ করিমকে গ্রেফতার করা হয়েছে।

Manual5 Ad Code

সংশ্লিষ্টরা জানান, রিজেন্ট কেলেঙ্কারি সামনে আসার পর থেকেই রিজেন্ট চেয়ারম্যান মহাপ্রতারক সাহেদ আত্মগোপনে চলে যান। তিনি সীমান্ত এলাকা হয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!