রাজনগরের মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান :জীবিত হলেও তালিকায় মৃত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগরের মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান :জীবিত হলেও তালিকায় মৃত

  • শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, রাজনগর ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের রাজনগর উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল হান্নান। কুলাউড়ার লুহাইউনি চা বাগানের সম্মুখযুদ্ধে পরাজিত করেছিলেন পাক বাহিনীকে। যুদ্ধ শেষে বীরের বেশে স্বাধীন দেশে বসবাস করে অদ্যাবধি তিনি সুস্থ আছেন। কিন্তু সরকারি তালিকায় শহিদ মুক্তিযোদ্ধা হিসেবে নাম তালিকাভুক্ত করা হয়েছে। বিভিন্ন দপ্তরে আবেদন করে এবং শরীরে উপস্থিত হয়েও নিজেকে জীবিত প্রমাণ করতে পারছেন না মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান।

Manual4 Ad Code

জানা গেছে, রাজনগর উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি আব্দুল হান্নানকে স্থান দিয়েছে শহীদ যোদ্ধাদের তালিকায়। তাই এখন নিজেকে জীবিত প্রমাণ ও জীবিতের তালিকায় স্থানান্তরের জন্য ধরনা দিচ্ছেন মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান। কিন্তু এ ব্যাপারে বিভিন্ন দপ্তরে আবেদন ও যোগাযোগ করেও জীবিতের তালিকায় নিজের নাম তালিকাভুক্ত করতে পারছেন না। সর্বশেষ গত ১৮ জানুয়ারি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখত আবেদন করেন তিনি।

লিখিত আবেদন থেকে জানা যায়, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান সম্মুখযুদ্ধ করলেও মুক্তিযোদ্ধাদের তালিকায় তার নাম ছিলো না। বর্তমান সরকারের আগের মেয়াদে দেশে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শুরু হলে তিনি তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদন করেন। যাচাই-বাছাইয়ের জন্য গঠিত কমিটি ২০১৪ সালের ১৪ মে সভা করে। এতে তৎকালীন এডিসি জহিরুল হক সভাপতিত্ব করেন। সভায় তার আবেদন যাচাই-বাছাই ও স্বাক্ষাৎকার শেষে আব্দুল হান্নান একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হন এবং তাকে তালিকাভুক্তির সুপারিশ করা হয়।

কিন্তু রাজনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ওই বছরের ১ জুন জেলা প্রশাসকের কাছে পাঠানো তালিকায় মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের নাম শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকায় উল্লেখ করা হয়। তেমনিভাবে একই মাসের (জুন-১৪) ৩০ তারিখে জেলা প্রশাসকের কার্যালয় থেকেও শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকায় তার নাম উল্লেখ করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পাঠানো হয়।

২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি মৌলভীবাজার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভা থেকে আব্দুল হান্নান জানতে পারেন- তার নাম জীবিত মুক্তিযোদ্ধা তালিকায় প্রস্তাব না করে শহীদের তালিকায় প্রস্তাব করা হয়েছে। এতে তিনি ক্ষতিগ্রস্থ হচ্ছেন বলেও উল্লেখ করেন।

বিষয়টি সুরাহা হওয়ার লক্ষ্যে তিনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন চলতি বছরের ১৮ জানুয়ারি। আবেদনের পর ১১ মাস পেরিয়ে গেলেও এখনো এ ব্যাপারে কোনো সুরাহা হয়নি।

Manual6 Ad Code

মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান জানান, নিজের নাম জীবিতের তালিকায় নেয়ার জন্য বিভিন্ন দপ্তর ও বড় কর্তাদের নিকট ধরনা দিয়েও কোনো সুফল পাচ্ছি না।

Manual2 Ad Code

এ ব্যাপারে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। খোঁজ নিয়ে দেখছি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!