বাংলাদেশ ইসলামিক সেন্টার মিলানে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বাংলাদেশ ইসলামিক সেন্টার মিলানে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ

  • মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

ইতালি প্রতিনিধি ::

Manual4 Ad Code

ইতালির মিলানে বাংলাদেশ ইসলামিক সেন্টার কর্তৃক পরিচালিত মাদ্রাসায়ে আল হেরা নাদিয়াতুল কোর্ আন মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার মিলানের রিপামন্তী জামে মসজিদে মসজিদ কমিটির সভাপতি মোকলেসুর রহমানের সভাপতিত্বে মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক কবির আহমেদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসার শিক্ষার্থীরা হামদ নাত ও শুদ্ধ উচ্চারনে কোর্ আন থেকে তেলাওয়াত পরিবেশন করে।

বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেনী জেলা সমিতি মিলানের প্রধান উপদেষ্টা আব্দুল মতিন , ফেনী জেলা সমিতি মিলানের সভাপতি নুরুল আফসার বাবুল, নোয়াখালী সমিতির সাবেক সভাপতি মীর হোসেন বিপ্লব, মিলান বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহিন আহমেদ, মসজিদ কমিটির সিনিয়র সহ সভাপতি মো শাহ্জাহান,নোয়াখালী সমিতির উপদেষ্টা গোলাম সারওয়ার , ইসলামিক ফোরাম মিলানের সভাপতি শাহাদাত হোসেন , অভিবাবক সেলিম আহমেদ ,রবিন শিকদার ,সেলিম জাবেদ প্রমুখ। আলোচনা শেষে ফলাফল ঘোষণা ও শিক্ষার্থীদের নিকট সনদপত্র সহ পুরস্কার তুলে দেন মাদ্রাসার শিক্ষক মন্ডলী ও উপস্থিত অতিথিবৃন্দরা। পরিশেষে প্রবাসের সকল প্রবাসীরা তাদের পরিবার পরিজন এবং দেশের পরিবারের সদস্যদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয় ও মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। #

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!