আত্রাইয়ে গাঁজাসহ আটক ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ

আত্রাইয়ে গাঁজাসহ আটক ২

  • শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
আত্রাই :: গাঁজাসহ আটক দুই আসামী। প্রতিনিধি পাঠানো ছবি

Manual3 Ad Code

নাজমুল হক নাহিদ,নওগাঁ ::  নওগাঁর আত্রাইয়ে চার কেজি চারশত গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) নাটোর ক্যাম্পের সদস্যরা। ২১ জানুয়ারি শুক্রবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Manual2 Ad Code

আটককৃতরা হলো, নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত ইয়াচিন প্রামানিকের ছেলে শাহজাহান আলী প্রামানিক (৩৭) ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে সাজদুল ইসলাম (৩৩)।

Manual3 Ad Code

এ ব্যাপারে রাজশাহী র‌্যাব-৫ সিপিসি ২ নাটোর ক্যাম্পের কাম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মাঃ রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে আত্রাই উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন সংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চার কেজি চারশত গ্রাম গাঁজা, নগত অর্থ ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের নামে মাদক আইনে একটি মামলা দায়ের করে আত্রাই থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়।

Manual6 Ad Code

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়োন্ত্রণ আইনে একটি মাললা দায়ের করা হয়েছে এবং শুক্রবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!