হবিগঞ্জের মাধবপুরে গাঁজাসহ আটক ৪ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

হবিগঞ্জের মাধবপুরে গাঁজাসহ আটক ৪

  • রবিবার, ১৯ জুলাই, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, হবিগঞ্জ  ::

Manual8 Ad Code

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ৪ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার (১৯ জুলাই) ভোররাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই আতিকুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে অভিনব কৌশলে বালিশের ভেতরে করে ভারতীয় গাঁজা পাচারের সময় ছালেক মিয়া(৩৫) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়।
সালেক মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর পৌরসভার গুমুটিয়া এলাকার নুরুল ইসলাম এর ছেলে।

Manual2 Ad Code

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলম জানান, গোপন সূত্রে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই আতিকুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের গুনাপাড়া মোড় থেকে দুইটি বালিশের ভেতরে করে অভিনব কৌশলে মাদক পাচারের সময় উল্লেখিত ব্যক্তিকে আটক করে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যাবহৃত একটি মাইক্রোবাস আটক করে পুলিশ।

Manual1 Ad Code

অপর এক অভিযানে শনিবার (১৮ জুলাই) রাত ৯টায় তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই রাকিবুল হাসান এর নেতৃত্বে ৩ কেজি ভারতীয় গাঁজা সহ ৩ মাদক চোরাকারবারিকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো, মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ভান্ডারুয়া গ্রামের ফণী ঘোষ এর ছেলে শ্রী উজ্জ্বল ঘোষ (২০), আজগর আলীর ছেলে ইমন মিয়া (২০) ও সিদ্দিক মিয়া’র ছেলে সাইফুল ইসলাম (২৪)।

Manual2 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ৯ টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই রাকিবুল হাসান এর নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নোয়াহাটি বাজারে অভিযান চালিয়ে ৩ কেজি ভারতীয় গাঁজা সহ উল্লেখিত ৩ মাদক চোরাকারবারিকে আটক করে।#

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!