মাধবপুরে গার্মেন্টসকর্মী গণধর্ষণ জড়িত একজন আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মাধবপুরে গার্মেন্টসকর্মী গণধর্ষণ জড়িত একজন আটক

  • বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, মাধবপুর ::

Manual2 Ad Code

হবিগঞ্জের মাধবপুরে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে এক নারীকে শ্রমিককে জোরপূর্বক গণধর্ষণ করে চারজন। চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি মো. দিদার মিয়া ওরফে বুইল্লা দিদারুল হোসেনকে (২২) ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

বুধবার রাতে দিদারকে মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে। আসামি দিদার মিয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে।

Manual7 Ad Code

র‌্যাব ৯-এর মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার জানান, আসামি দিদারুল ঢাকায় অবস্থায় করছে এমন সংবাদের ভিত্তিতে ঢাকার বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে দিদারুলকে গ্রেফতার করা হয়। দিদারুল গণধর্ষণ মামলার এজাহারনামীয় ২নং আসামি।

Manual7 Ad Code

গত ১৫ জানুয়ারি মাধবপুরের নোয়াপাড়ায় গার্মেন্টস ফ্যাক্টরি থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে এক নারীকে শ্রমিককে জোরপূর্বক গণধর্ষণ করে দিদারুলসহ চারজন। এ ঘটনায় ভিকটিম মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

Manual2 Ad Code

এ ঘটনা নিয়ে জেলা, উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে পুলিশের পাশাপাশি র্যাব মামলাটি তদন্ত শুরু করে। ঘটনার পর পরই মামলার ১নং আসামিকে পুলিশ গ্রেফতার করে। মামলার ৩ ও ৪নং আসামিকে র‌্যাব-৯ গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে।

মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম কিবরিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার আসামি দিদারুলকে আদালতে প্রেরণ করা হয়েছে । এ মামলায় এজাহারে চারজনকেই গ্রেফতার করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!