আত্রাইয়ে প্রতারনাকালে জনতার হাতে দুই প্রতারক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ

আত্রাইয়ে প্রতারনাকালে জনতার হাতে দুই প্রতারক আটক

  • শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

Manual6 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::

Manual6 Ad Code

নওগাঁর আত্রাইয়ে প্রতারনাকালে জনতা দুই প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সমাসপাড়া গ্রামে।

Manual4 Ad Code

আটকরা হলেন- চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুমাড়ি ফারাজিপাড়া গ্রামের লিটন প্রমানিকের ছেলে সাকলাইন মোস্তাক (১৯) ও কুষ্টিয়া জেলার দৌলতপুর সদরের আজম আলীর ছেলে রাসেল আহম্মেদ (২৫)।

শুক্রবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আটককৃত দুজন দীর্ঘদিন যাবৎ প্রতারণার আশ্রয় নিয়ে সাধারণ মানুষকে ঠকাচ্ছিল। বৃহস্পতিবার বিকালে তারা উপজেলার সমাসপাড়া গ্রামের সাইফুল মীরের বাড়িতে গিয়ে বিভিন্ন লোভ লালশা দেখাতে থাকে। এবং বলে তার বাড়িতে জ্বিনের আছর আছে বলে এক হাজার টাকা হাতিয়ে নেয়। এক পর্যায়ে বাড়িতে থাকা গহনাও নেয়ার কৌশল অবলম্বন করে। এমতবস্থায় বৃহস্পতিবার বিকেলে ছাইফুল মীরের ফুফু তার বাড়িতে বেড়াতে আসে এবং বেশ কিছুদিন আগে তিনি এমন প্রতারণার শিকার হয়েছে বললে এলাকাবাসী তাদের দুজনকে আটক করে পুলিশে খবর দেয়। সাথে সাথে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পতারককে আটক করে থানায় নিয়ে আসে এবং বৃহস্পতিবার রাতে সাইফুল মীর বাদি হয়ে একটি প্রতারণা মামলা দায়ের করেন। শুক্রবার সকালে প্রতারক দুই জনকে নওগাঁ জেল হাজতে প্ররণ করা হয়েছে বলে জানান ওসি। #

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!