আত্রাইয়ে শিংমাছের গলায় তাবিজ ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ

আত্রাইয়ে শিংমাছের গলায় তাবিজ !

  • সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

Manual7 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

Manual1 Ad Code

নওগাঁর আত্রাইয়ে বিক্রির জন্য নিয়ে আসা শিং মাছের গলায় তাবিজ বাঁধা দেখে জনসাধারণের মাঝে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে। এ মাছ দেখতে উৎসুক জনতা ভিড় করছে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার আত্রাই রেলওয়ে স্টেশনের পূর্বদিকে আত্রাই মাছ বাজারের এক আড়তে এ মাছ নিয়ে আসেন জনৈক ব্যবসায়ী।

জানা যায়, প্রতিদিন এ মাছ বাজারে এলাকার শত শত লোক মাছ নিয়ে আসেন বিক্রির জন্য। বিশেষ করে পুকুর মালিক ও জেলেরা প্রতিদিন বিপুল পরিমাণ মাছ নিয়ে আসেন এ বাজারে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে এ বাজারের চঞ্চল এন্ড আপেল মৎস্য আড়তে বিক্রির জন্য শিং মাছ নিয়ে আসেন বাঁকা গ্রামের আবু তালেব। তিনি আত্রাই-পতিসর সড়কের খাদ থেকে এসব শিংমাছ ধরেছেন বলে জানা গেছে। এ মাছগুলো বিক্রির জন্য আত্রাই মাছ বাজারে নিয়ে আসলে আড়ৎদারদের চোখে পরে চারটি শিংমাছের গলায় তাবিজ বাঁধা। মুহুর্তের মধ্যে সংবাদ ছড়িয়ে পরলে জনসাধারণের মাঝে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা মাছগুলো দেখার জন্য সেখানে ভিড় জমান।

Manual3 Ad Code

এ ব্যাপারে আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসার সিনিয়র উস্তাদ বিশিষ্ট আলেম মাওলনা শাহে আলম বলেন, শিং মাছের গলায় তাবিজ বেঁধে অনেক মানুষের ক্ষতি সাধন করা যায়। এ ছাড়াও অনেক অসাধ্য বস্তুকে অর্জনেও এ পদ্ধতি ব্যবহার করা হয়। তবে প্রতিপক্ষের ক্ষতি সাধনের জন্যই এ ব্যবস্থাটি সর্বাধিক কার্যকরি হয়।

Manual6 Ad Code

মাছ বাজারের আড়ৎদার এনামুল হক চঞ্চল বলেন, মাছগুলো দেখার সাথে সাথে আমরা ওই মাছগুলো পৃথক করে রাখি। পরে স্থানীয় একজন আলেমকে ডেকে তার মাধ্যমে তাবিজ খুলে নিয়ে মাছগুলো নদীতে ছেড়ে দেয়া হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!