কুড়িগ্রামে ৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ

কুড়িগ্রামে ৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  • বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

Manual1 Ad Code

মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ::

Manual6 Ad Code

সারাদেশের ন্যায় কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণসহ ৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ১৬ ফেব্রুয়ারি (বুধবার) স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী বরাবরে শিক্ষক নেতারা স্মারকলিপি প্রদান করেন।

Manual8 Ad Code

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক আব্দুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব নুরুন্নবী, যুগ্ম আহ্বায়ক গোলাম আজম ও অর্থ সচিব মনিরুজ্জামান মনির, হাসত আলী, ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক ফকরুল ইসলাম, উলিপুর উপজেলা আহ্বায়ক সাইফুল ইসলাম, অন্যান্যদের মধ্যে আলোচনা রাখেন শিক্ষক নেতা তোফাজ্জল হোসেন,রফিকুল ইসলাম, আক্তারুজ্জামান, লিয়াকত আলী আকন্দ, হায়দার আলী, রায়হান আলী,সোলায়মান আলী, শফিকুল ইসলাম বুলু, আতিকুর রহমান, শামছুল হক, শাহিনা আক্তার, মর্জিনা বেগম প্রমুখ।

Manual1 Ad Code

এসময় বক্তারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ, মাদরাসা নীতিমালা ২০১৮ বাস্তবায়ন, মাদরাসাসমূহের ডাটাবেজ চূড়ান্তকরণ, পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার, রেজিষ্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন মাদ্রাসাগুলো মাদরাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্ত করণ, শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা, অফিস সহায়কের পদ সৃষ্টি ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার অটো পাশের প্রজ্ঞাপন জারি করণসহ ৮ দফা দাবী তুলে ধরেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!