বৃহত্তর কুমিল্লা সমিতির আয়োজনে শীতকালীন তুষার ভ্রমণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বৃহত্তর কুমিল্লা সমিতির আয়োজনে শীতকালীন তুষার ভ্রমণ

  • বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

Manual8 Ad Code
ইতালি প্রতিনিধি ::
বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের উদ্যোগে শীতকালীন আনন্দ আয়োজনে তুষার ভ্রমন সম্পন্ন হয়েছে । করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়াতে রোববার ছুটির দিনে সমিতির সদস্যরা পরিবার পরিজন নিয়ে বাস যোগে Lago di alleghe, Belluno তে আনন্দ আর হৈ হুল্লোড়ের মধ্যদিয়ে অতিবাহিত করেন ।
সবাই ক্যাবল কারের রোমান্সকর অভিজ্ঞতা নিয়ে সমতল ভূমি থেকে যখন প্রায় দুই হাজার মিটার উপরে উঠেন। চারদিক শুধু সাদা আর সাদা। যেন গোটা এলাকাটাই বরফের সাদা চাদর জড়িয়ে আছে। এক অন্যরকম অনুভূতি, অদ্ভুত ভালোলাগা! সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শরীফ মৃধা পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মধ্য দিয়ে তুষার ভ্রমনের যাত্রা শুরু করেন ।
সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে আনন্দ আয়োজনের পুরো সময়টাই ছিল আনন্দ উল্লাসে ভরপুর, বরফ কনার সাথে ভ্রমন পিপাসুরা বরফের ম্যে বাচ্চা সোনামনিদের দৌড়, পুরুষদের ২৫০ মিটার দৌড়, মহিলাদের চোখ বেঁধে লাঠি দিয়ে হাড়ি ভাঙ্গা উপস্থিত সকলের নজর কেড়েছে।
শীতকালীন আনন্দ আয়োজন সফল করতে সহযোগিতা করেছেন যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন, অর্থ সম্পাদক কবির হোসাইন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সারোয়ার সরকার, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাজুল ইসলাস সরকার তাজ এবং প্রচার সম্পাদক নূরে আলম প্রমুখ।
সবশেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং সকলের মাঝে পুরস্কার বিতরনের ম্য দিয়ে আনন্দ আয়োজনের সফল সমাপ্তি হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!