শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস

  • সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

Manual1 Ad Code
ইতালি প্রতিনিধি ::
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি..। বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে বাংলাদেশের সাথে মিল রেখে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ০১ মিনিট অর্থাৎ ইতালীর সময় সন্ধ্যা ০৭টা ০১ মিনিটে পাদোভাতে অবস্থিত স্থায়ী শহীদ মিনারে পুস্ফস্তবক অর্পন করা হয়।
সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শরীফ মৃধার নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইনের তত্ত্বাবধানে এসময় শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতির উপদেষ্টা আব্দুল মান্নান, সহ-সভাপতি ইউনুছ মিয়া, আমিনুল হাজারী, যুগ্ম সম্পাদক জসীম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ফকরুল ইমাম দুলাল, নাছির উদ্দিন, অর্থবিষয়ক সম্পাদক কবির হোসাইন, প্রচার সম্পাদক নুরে আলম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক কালচারাল সেন্টারের সভাপতি পাদোভার কমিউনিটি ব্যাক্তিত্ব হুমায়ুন কবির, সাধারন সম্পাদক মোস্তফা সিকদার, পাদোভা কমিউনিটি ব্যাক্তিত্ব রিভিন নাহিদ, চট্টগ্রাম এসোসিয়েশনের পক্ষ থেকে মো: আমজাদ হোসেন, হালিম মিয়া, ভেনিস আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান উজ্জ্বলসহ আরো অনেকে।
এসময় শহীদ মিনার বেদিতে একুশের গানের সুরের মুর্ছনা এক অন্যরকম আবহ সৃষ্টি করে। পরে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, প্রবাসের মাটিতে সকল ব্যাস্ততাকে পাশ কাটিয়ে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমরা গর্বিত। একুশ আমাগের অহংকার। একুশ আমাদের গর্ব। আর আমাদের এই গর্ভের ধন ভাষা দিবসের ইতিহাস সম্পর্কে আগামী প্রজন্মকে জানানোর জন্যই প্রবাসে আমাদের এই আয়োজন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!