আত্রাইয়ে  সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী যুবকের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ

আত্রাইয়ে  সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী যুবকের

  • সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

Manual2 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

Manual6 Ad Code

ন‌ওগাঁর আত্রাইয়ে টাক্ট্রর ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রিপন (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।

সোমবার (২১ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মনিয়ারী ইউনিয়নের মস্কিপুর পাগলা মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রিপন উপজেলার মনিয়ারী ইউনিয়নের লালপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।

Manual5 Ad Code

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে রিপন আত্রাই সদর থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি লালপাড়া গ্রামে ফিরছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা রিপন ছিটকে পাঁকা সড়কে পরে ট্রাক্টরে চাপায় ঘটনাস্থলেই মারা যান।

Manual3 Ad Code

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘ঘটনার পর ট্রাক্টরটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।’#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!