জুড়ীতে দু-দিন ব্যাপী ৬শত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

জুড়ীতে দু-দিন ব্যাপী ৬শত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

  • বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

Manual8 Ad Code

আল আমিন আহমদ ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ছয় ইউনিয়নের ৬শত পরিবারের মাঝে দু-দিন ব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাত-এর পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার সকাল ১১টায় উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর এবতেদায়ী মাদ্রাসা মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলার নয়াবাজার ষোলপনি ঈদগাহের খতিব মাওলানা সায়েম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কবি এম. রাজু আহমেদ, সাংবাদিক আল আমিন আহমদ, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর সভাপতি আনোয়ার হোসাইন, সাবেক সভাপতি নাজিম উদ্দিন মানিক, সিনিয়র সভাপতি হাবিবুর রহমান, জুনিয়র সভাপতি নোমান আহমদ। সংযুক্ত আরব আমিরাত থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জুবের আহমদ, পরিচালনা করেন সাধারণ সম্পাদক মানিক আহমদ। উদ্বোধন শেষে পশ্চিম জুড়ী ইউনিয়ন, জায়ফরনগর ইউনিয়ন, সাগরনাল ইউনিয়ন ও ফুলতলা ইউনিয়নে ৪শত জন কে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।

দ্বিতীয় দিন আজ ২১ এপ্রিল বৃহস্পতিবার পূর্বজুড়ী ইউনিয়ন ও গোয়ালবাড়ী ইউনিয়নে ২শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নয়াবাজার ষোলপনি ঈদগাহের খতিব মাওলানা সায়েম উদ্দিন, পূর্বজুড়ী ইউনিয়ন চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল, বিশিষ্ট সমাজসেবক মতিউর রহমান চুনু, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাংবাদিক আল আমিন আহমদ। এদিকে গোয়ালবাড়ী ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন গোয়ালবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান কাইয়ুম আহমেদ, আল-ইখওয়ান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আশরাফুজ্জামান রিসাদ।

Manual3 Ad Code

শেষ দিনের খাদ্য সামগ্রী বিতরণে সংযুক্ত আরব আমিরাত থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জুবের আহমদ, পরিচালনা করেন সাধারণ সম্পাদক মানিক আহমদ ভার্চয়ালি বক্তব্য রাখেন জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.এ.ই প্রধান পৃষ্ঠপোষক আহমদ আলী, প্রধান উপদেষ্টা আব্দুর জব্বার এলাইছ । এতে উপজেলার ৬ টি ইউনিয়নের ৬ শত মানুষের হাতে চাল, ডাল, পিয়াজ, তেল,আঠা, চিনি,ময়দা পৌছে দেওয়া হবে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!