মৌলভীবাজারে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবিদের স্মারকলিপি প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল

মৌলভীবাজারে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবিদের স্মারকলিপি প্রদান

  • বুধবার, ১০ জুন, ২০২০

Manual2 Ad Code

নয়ন লাল দেব, মৌলভীবাজার ::

Manual7 Ad Code

বিগত বার কাউন্সিলের এনরোলমেন্ট পরিক্ষার প্রথম ধাপ এম.সি.কিউ পরিক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষানবিশ আইনজীবিদের গেজেট ভিত্তিতে সনদ প্রদানের দাবীতে ০৯ জুন মঙ্গলবার সারাদেশব্যাপি একযোগে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচির ধারাবাহিকতায় মৌলভীবাজারে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

Manual8 Ad Code

মৌলভীবাজার জেলা বারের সকল শিক্ষানবিশ আইনজীবিবৃন্দের উদ্যোগে উক্ত স্মারকলিপি প্রদানের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার শিক্ষানবিশ আইনজীবিদের পক্ষে প্রধান সমন্বয়কারী রুপক চন্দ্র দেব, সমন্বয়কারী সুজন কান্তি বিশ্বাস, ভাস্কর ভট্টাচার্য, কামাল হোসের চৌধুরী, তানিম আফজল প্রমুখ।

প্রধানমন্ত্রী বরাবরে দেওয়া উক্ত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিগত বিভিন্ন সময় দেশের অনেক শিক্ষানবিশ আইনজীবিগন বাংলাদেশ বার কাউন্সিলে সনদের জন্য এম.সি.কিউ, লিখিত ও ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এর মধ্যে অনেক পরীক্ষার্থী অকৃতকার্য হয়ে সর্বশেষ গত ২৮ ফেব্রুয়ারি ২০২০ ইংরেজিতে এম.সি.কিউ পরীক্ষায় অংশগ্রহণ করেন, এবং পরদিন ২৯শে ফেব্রুয়ারি উক্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। কিন্তু এর পর পরই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে সনদ পরীক্ষার পরবর্তী ধাপগুলো স্থগিত হয়ে পড়ায় এতে উত্তীর্ণরা সংকটের মধ্যে পড়েন। এমনিতেই ডিগ্রি অর্জনের পরেও অনেককে বিগত অনেক বছর সনদ প্রাপ্ত না হওয়ায় জীবনের অনেক মূল্যবান সময় ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের ভবিষ্যৎ অনিশ্চিয়তার সম্মুখীন হয় তার উপর এইবার এম.সি.কিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে মহামারীর কারণে পরবর্তী ধাপ স্থগিত হওয়ায় তারা চরম ঝুঁকির মধ্যে পরেছেন। উক্ত সকল বিষয় বিবেচনা করে এম.সি.কিউ উত্তীর্ণদের দ্রুত আইন মন্ত্রনালয়ের গেজেটের মাধ্যমে আইনজীবি হিসাবে তালিকাভুক্তি ও সনদ প্রদানের জন্য প্রধানমন্ত্রীর নিকট জোর দাবী জানান শিক্ষানবিশ আইনজীবি নেতৃবৃন্দ।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews