জুড়ীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৩৫ গৃহহীন পরিবার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

জুড়ীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৩৫ গৃহহীন পরিবার

  • মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

Manual4 Ad Code

এইবেলা, জুড়ী::

‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার।’ মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। এ কার্যক্রমের আওতায় দেশব্যাপী প্রায় ৩২,৯০৪ টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয় । মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় তৃতীয় পর্যায়ে নির্মিতব্য ৩৫টি গৃহ মঙ্গলবার দুপুরে উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হয়েছে।

Manual7 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রনজিতা শর্মা, সিনিয়র সহকারী কমিশনার মুন্না রাণী বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, ফুলতলা শাহনিমাত্রা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান আনফর আলী, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান রুয়েল আহমদ, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম প্রমুখ।

Manual2 Ad Code

ইউএনও সোনিয়া সুলতানা বলেন, জুড়ী উপজেলায় তৃতীয় পর্যায়ে ৩৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে এ গৃহ প্রদান করা হয়েছে। প্রতি ঘর নির্মাণে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা ব্যয় হয়েছে। তৃতীয় ধাপে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩৩ হাজার পরিবারকে ঈদের আনন্দ উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!