জুড়ী সীমান্তে বাংলাদেশীকে গুলিবিদ্ধের পর ধরে নিয়ে গেছে বিএসএফ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

জুড়ী সীমান্তে বাংলাদেশীকে গুলিবিদ্ধের পর ধরে নিয়ে গেছে বিএসএফ

  • বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

Manual6 Ad Code

এইবেলা, জুড়ী ::

Manual6 Ad Code

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী আহত হয়েছে‌। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যমসহ স্থানীয়রা নিশ্চিত করেছেন। আহত ব্যক্তি উপজেলার ফুলতলা ইউনিয়নের মধ্যবটুলী গ্রামের আলীর ছেলে সেফুল মিয়া (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফুলতলা ইউনিয়নের মধ্য বটুলী গ্রামের সমসের আলীর ছেলে সেফুল মিয়াসহ বেশ কয়েকজন বুধবার রাতে গরু আনতে ভারতীয় সীমান্তের কাঁটাতারের কাছাকাছি যায়। গরু আনতে কাঁটাতারের বেড়াকাটার সময় বৃহস্পতিবার ভোররাতে তাদের উপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি চালায়। এসময় বিএসএফের গুলিতে সেফুল মিয়া আহতহন। তার সঙ্গীরা তাকে সীমান্তে ফেলে রেখে বাংলাদেশে পালিয়ে আসে। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলিবিদ্ধ সেফুল মিয়াকে আটক করে নিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে আটক করে ধর্মনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে সে পুলিশি হেফাজতে ধর্মনগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে সূত্র নিশ্চিত করেছে। ফুলতলা ইউনিয়ন পরিষদের সদস্য ইমতিয়াজ গফুর মারুফ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফ ইতিপূর্বে বেশ কয়েকবার বিজিবির মাধ্যমে সতর্ক করেছিল। পরে বাধ্য হয়ে গুলি করেছে। রাতে তাকে মৃত ভেবে ফেলে যায়। সকালে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় পুলিশের নিকট হস্তান্তর করে। এ ব্যাপারে ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমদ জানান, ফুলতলা ইউনিয়নের মধ্যবটুলী গ্রামের সেফুল মিয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত হওয়ার খবর পেয়েছি।

Manual3 Ad Code

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলী গ্রামের এক যুবক আহত হওয়ার খবর জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তীও নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

এ ব্যাপারে জানতে জুড়ীর ফুলতলা বিজিবি ক্যাম্প কমান্ডারের (০১৭৬৯৬১৩৫৭৩) দাপ্তরিক মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!