জুড়িতে গরু চোর ধরে পুলিশে দিল জনতা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

জুড়িতে গরু চোর ধরে পুলিশে দিল জনতা

  • সোমবার, ৩০ মে, ২০২২

Manual7 Ad Code

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে চুর ধরে সিএনজি সহ পুলিশে দিল স্থানীয় জনতা। গত ২৯ মে দিবাগত রাত ৪ টার দিকে উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামে নিজস্ব সিএনজি চালিত অটোরিকশা ১২-৮৯২২ নিয়ে গরু চুরি করতে আসে রাজনগর উপজেলার নোয়াপাড়া (বেড়কুড়ি) গ্রামের মৃত সামা মিয়ার পুত্র কনা মিয়া। ঐ গ্রামের হারিছ আলীর একটি গরু সিএনজিতে করে নিয়ে যাওয়ার সময় কয়েকজন তাকে ধরে ফেলেন। পরে স্থানীয় জনতা তাকে সাগরনাল ইউনিয়ন অফিসে নিয়ে আটকে রাখে। খবর পেয়ে জুড়ী থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে।

Manual8 Ad Code

স্থানীয় বাসিন্দা শিক্ষক হারুন মিয়া বলেন, প্রায় সময় আমাদের এলাকায় গরু চুরি হয়। স্থানীয় কেউ জড়িত না থাকলে সে

এত দূরে থেকে এসে কিভাবে চুরি করতে পারে। তাদের হোতাকে গ্রেফতার করা হলে চুরি কমে যাবে।

Manual7 Ad Code

জুড়ী থানার সাব ইন্সপেক্টর অনিক দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইউনিয়ন অফিস থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ অনুযায়ী মামলা হবে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!