জুড়ীতে স্কাউটসের স্বাস্থ্য সুরক্ষা ক্যাম্পেইন অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ীতে স্কাউটসের স্বাস্থ্য সুরক্ষা ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, জুড়ী ::

Manual6 Ad Code

‘মাস্ক ব্যবহার করুন, করোনা থেকে বেঁচে থাকুন’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় করোনা মহামারী প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা ক্যাম্পেইন করেছে জুড়ী উপজেলা স্কাউটস।

Manual4 Ad Code

২৮ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জুড়ী বিজিবি ক্যাম্প চত্ত্বরে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম।

Manual4 Ad Code

এ সময় অন্যান্যের মধ্যে জুড়ী থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদার, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুুল কাদির দারা, উপজেলা স্কাউটস সিনিয়র সহ-সভাপতি সিতাংশু শেখর দাস, সম্পাদক আরমান আলী, কোষাধ্যক্ষ কবির উদ্দিন আহমদ, উপজেলা স্কাউট লিডার উস্তার আলী, উপজেলা কাব লিডার প্রণয় রঞ্জন দাস, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত স্কাউট পারিজান চন্দ্রাননা অর্চি ও মেহেদী হাসান ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা শহরের তিনটি পয়েন্টে এক সাথে অনুষ্টিত ক্যাম্পেইনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের স্কাউট সদস্যরা পালাক্রমে অংশ গ্রহণ করে। এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার, বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, সামাজিক দুরত্ব বজায় রাখাসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!