জুড়ীতে আগর গাছে অজগর সাপ : উদ্ধারে ব্যর্থ বন বিভাগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

জুড়ীতে আগর গাছে অজগর সাপ : উদ্ধারে ব্যর্থ বন বিভাগ

  • রবিবার, ২৬ জুন, ২০২২

Manual2 Ad Code

আল আমিন আহমদ, জুড়ী ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলার আমতৈল গ্রামের স্কুল শিক্ষক দেবাশীষ দাশের বাড়ীর একটি আগর গাছের ডালে শনিবার রাতে একটি অজগর সাপ আশ্রয় নেয়। ভয়াবহ বন্যায় উপজেলার ঘর-বাড়ী, রাস্তাঘাটসহ এক তৃতীয়াংশ এলাকা তলিয়ে গেছে। ধারণা করা হচ্ছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাপটি ভেসে আসে এবং খাদ্যের সন্ধ্যানে লোকালয়ে আশ্রয় নিয়েছে। গাছের ঢালে সাপটিকে দেখতে পেয়ে দেবাশীষ দাশ গণমাধ্যম কর্মীদের অবহিত করেন। খবর পেয়ে বন বিভাগের কর্মকতারা ঘটনাস্থলে উপস্থিত হন। সাপটি আগর গাছের বেশ উচুঁতে অবস্থান করায় রাত পর্যন্ত চেষ্টা চালিয়েও উদ্ধার করা সম্ভব হয়নি। পরে বন বিভাগের কর্মকতারা উৎসুক জনতাকে সাপটির ক্ষতি না করার অনুরোধ জানিয়ে ফিরে যান।

Manual4 Ad Code

রোববার সকালে দেবাশীষ দাশ মুঠোফোনে জানান, রাতের কোন এক সময় অজগর সাপটি আগর গাছ থেকে নেমে কোথায় যেন চলে গেছে। এখন আর কোথাও দেখা যাচ্ছে না।

Manual3 Ad Code

উল্লেখ্য বন্যার পানির সাথে অজগর, পানিসাপ, দারাজ, গোখরাসহ বিভিন্ন বিষধর সাপ বাড়ী-ঘরে চলে এসেছে। গত ২১ জুন জাঙ্গীরাই গ্রামের মাজেদা বেগম নামের এক মহিলা বিষধর সাপের ছোবলে আহত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!