কুলাউড়ার আলী নগর সীমান্ত : বিজিবির গুলিতে চোরাকারবারি মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ার আলী নগর সীমান্ত : বিজিবির গুলিতে চোরাকারবারি মৃত্যু

  • বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্ত এলাকায় বৃহস্পতিবার ৩০ জুলাই ভোর আনুমানিক রাত ৩টায় বিজিবি’র গুলিতে বদরুল ইসলাম (২২) নামক এক চোরাকারবারি নিহত হয়েছে। এ সময় ওই চোরাকারবারিদের কাছ থেকে ২ লাখ পিছ ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করেছে বিজিবি।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার আলীনগর সীমান্তবর্তী পৃথিমপাশা ইউনিয়নের মনু নদী নির্মাণাধীন রাজাপুর ব্রিজের পার্শ্ববর্তী শুখনাভী চরে এ ঘটনা ঘটে। নিহত বদরুল হাজীপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের আত্তর আলীর ছেলে বলে হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু জানান।

Manual2 Ad Code

বিজিবি’র আলীনগর ক্যাম্পের কমান্ডার সুবেদার মোহাম্মদ আব্দুল কাদের জানান, ভারত থেকে চোরাকারবারিরা নাসির বিড়ি নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন গোপন খবরের ভিত্তিতে বিজিবি আগে থেকেই ঘটনাস্থলে ওঁৎ পেতে থাকে। ভোররাত সাড়ে ৩ টার দিকে চোরাকারবারিরা নৌকা যোগে বিড়ি নিয়ে শুখনাভী চরে এসে নৌকা থেকে বিড়ি নামাচ্ছিল। এসময় বিজিবি বাঁশি বাজিয়ে বিড়িসহ চোরাকারবারিদের আটকের চেষ্টা চালায়। বিজিবি সদস্যরা বিড়ি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসতে চাইলে চোরাকারবারিরা তাদের দলবল নিয়ে এসে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে বিজিবির ওপর হামলা করে বিড়িগুলো ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এমনকি ৫০ হাজার পিছ বিড়ি নিয়ে যায়। এসময় আত্মরক্ষার্থে বিজিবি ১ রাউন্ড গুলি ছঁড়ে। সকালে জানতে পারেন ঘটনাস্থলে একজন মারা গেছে।

Manual2 Ad Code

কুলাউড়া থানা অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের জন্য এসআই মাসুদ আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গেছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!