মৌলভীবাজার জেলা প্রশাসনে নবযোগদানকৃত কর্মচারীদের নবীনবরণ ও ঈদ পুনর্মিলনী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

মৌলভীবাজার জেলা প্রশাসনে নবযোগদানকৃত কর্মচারীদের নবীনবরণ ও ঈদ পুনর্মিলনী

  • শনিবার, ৩০ জুলাই, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, মৌলভীবাজার::

বাংলাদেশ ভূমি প্রশাসন সহকারী সমিতি, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শনিবার শহরের আর. এস. কায়রান হোটেল এন্ড রেস্টুরেন্টে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায় নবযোগদানকৃত সহকর্মীদের নিয়ে নবীনবরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সমিতির যুগ্ম সম্পাদক সালমান বখশ এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সব্যসাচী রায়। এছাড়াও বক্তব্য রাখেন সমিতির সহঃ সভাপতি সিতু বকত, সাংগঠনিক সম্পাদক মানসুরুল আলম, মহিলা বিষয়ক সম্পাদক আফিকুন নাহার খানম, অর্থ সম্পাদক এনামুল হক, সদস্য মোহাম্মদ আব্দুল বাছির, সৈয়দ মোত্তাকিন বিল্লাহ, সঞ্জিত চন্দ্র রায়, আব্দুর রহমান, রিমঝিম সেন প্রমুখ। বক্তারা নবাগত কর্মচারীসহ ভূমি প্রশাসনের সকল সহকারীদের সততা ও নিষ্ঠার সাথে জনসাধারণের সেবা প্রদানের দিকনির্দেশনা প্রদান করেন।

Manual7 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শেখ সুলতান আহমেদ ইব্রাহিম। গীতা পাঠ করেন সুমন ভট্টাচার্য। নবীন সহকর্মীদের ফুল দিয়ে বরণ করেন আফিকুন নাহার খানম ও আলী হোসেন যুবরাজ। উপহার বিতরণ ও প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!